বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   চট্টগ্রাম
চট্টগ্রামে ১০০ দিনে করোনা শনাক্ত ১১,৪৯০
  Date : 12-07-2020

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪২৫টি নমুনা পরীক্ষায় ১০৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৬১ জন এবং জেলায় ৪৪ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন নগর ও জেলায় একজন করে।

আজ রবিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গতকাল শনিবার বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবে মোট ৪২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৫ জনের পজেটিভ পাওয়া যায়। এ পর্যন্ত চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে মোট ১১ হাজার ৪৯০ জনের।

তিনি জানান, মোট শনাক্তের মধ্যে নগরে ৮ হাজার ১৪ জন এবং জেলায় ৩ হাজার ৪৭৬ জন। মোট মৃত্যুবরণকারীর মধ্যে নগরে ১৫৩ জন এবং জেলায় ৬৩ জন। গত ২৪ ঘন্টা পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৩৫৫ জন।

চট্টগ্রামে করোনা শনাক্তের পর গতকাল শনিবারের নমুনা পরীক্ষার ফলের মধ্য দিয়ে ১০০ দিন পূর্ণ হয়েছে।



সংবাদটি পড়া হয়েছে : 1084        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com