বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   চট্টগ্রাম
টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, ভূমিধসের আশঙ্কা
  Date : 20-07-2020

চট্টগ্রাম নগরী এবং জেলার বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলের অনেক স্থানেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এদিকে ব্যাপক বৃষ্টিপাতের কারণে ঝুঁকিপূর্ণ পাহাড়ে ভূমিধসের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। গতকাল রবিবার থেকে শুরু হয়ে আজ সোমবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সোমবার সকাল ৯টা পর্যন্ত সমগ্র চট্টগ্রামে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে।

অব্যাহত বৃষ্টিপাতের ফলে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ পাহাড়ের লোকজনকে সরিয়ে দেওয়া হলেও এখনো কিছু এলাকায় লোকজন ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে বলে জানা গেছে।

অব্যাহত বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকার মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। নগরীর আগ্রাবাদ, সিডিএ এলাকায় জোয়ারের পানি এবং বৃষ্টির পানি একাকার হয়ে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে আজ সারাদিনই চট্টগ্রামজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।



সংবাদটি পড়া হয়েছে : 1194        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com