বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল   * জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ   * মধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমারে ভূমিকম্প, ৫ মিনিটে দুইবার কাঁপলো সিলেট   * আন্তর্জাতিক আইনবিরোধী মন্তব্যে জাপানি রাজনৈতিক মহলের উদ্বেগ   * আল্লামা আহমদ শফী রহঃ ও সাবেক মন্ত্রী মুফতি মোঃ ওয়াক্কাস রহঃ স্মরণে জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত   * এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক নারী   * মায়ের সাথে মাদরাসায় যাওয়ার পথে বাসচাপায় শিশুর মৃত্যু   * অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা   * বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান   * ইসলাম শিক্ষার চেয়ে হিন্দু ধর্ম শিক্ষকের বেতন  

   প্রবাস
মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ১১ বাংলাদেশি গ্রেফতার
  Date : 31-08-2024

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ১১ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গ্রেফতার করা হয়েছে একজন ভারতীয় নাগরিককেও। গ্রেফতারদের কাছ থেকে জব্দ করা হয়েছে বিভিন্ন দেশের ৫৩০টি পাসপোর্ট।

শুক্রবার (৩০ আগস্ট) পুত্রজায়া অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ২৯ আগস্ট রাজধানী কুয়ালালামপুরের বন্দর মেনজালারা, জালান মেদান টুয়াঙ্কু, জালান তিয়ং নাম এবং জালান চেরাস এলাকায় গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগ, ইমিগ্রেশন হেডকোয়ার্টার পুত্রজায়া এবং বিভিন্ন পদের কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ১১ বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়। এ ছাড়া গ্রেফতার করা হয় মালয়েশিয়ান এক নারীকেও। যিনি একটি কোম্পানির মালিক বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতারদের বয়স ৩৩ থেকে ৫৩ বছরের মধ্যে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, তিন বাংলাদেশি, একজন ভারতীয় ব্যক্তির বৈধ পাসপোর্ট ছিল এবং দুই বাংলাদেশি পুরুষ অতিরিক্ত সময় অবস্থান করছিলেন। তবে গ্রেফতার অন্য বিদেশি নাগরিকদের কোনো বৈধ ভ্রমণ নথি বা পাসপোর্ট ছিল না।

অভিযানে ৪১৪টি বাংলাদেশি পাসপোর্ট, ভারতীয় ৫৭টি, ইন্দোনেশিয়ার ৩৬টি, মিয়ানমারের ৯টি, পাকিস্তানের ৭টি, শ্রীলঙ্কার ৪টি, ফিলিপাইনের একটি, নেপালের একটি, মালয়েশিয়ার একটি পাসপোর্ট জব্দ করা হয়েছে। এছাড়া ৫টি কম্পিউটার সেট, একটি ল্যাপটপসহ আরও বেশকিছু জিনিসপত্র জব্দ করেছে অভিবাসন বিভাগ।

ইমিগ্রেশনের উপ-পরিচালক (অপারেশন) জাফরি বিন এমবোক তাহা জানিয়েছেন, অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এবং অ্যান্টি-ট্রাফিকিং ইন পারসন এবং অ্যান্টি স্মাগলিংয়ের অধীনে যে কোনো অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।



  
  সর্বশেষ
রংপুর শুরু হয়েছে বিভাগীয় ইজতেমা, লাখ লাখ মুসল্লির সমাগম
তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনে কড়া নিরাপত্তা
এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল
নড়াইলে ন্যায্য দামে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]