বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   সোশ্যাল মিডিয়া
তাকে ছাড়া পূজার আনন্দ কোনোদিন হবে না: অপু বিশ্বাস
  Date : 14-10-2024

সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবটি নানানভাবে উদযাপন করেছে দেশের তারকারা। ব্যতিক্রম নন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসও। তবে দুর্গোৎসব এলে একাকীত্ব ভর করে ঢালিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর ওপর। মাকে মনে পড়ে তার। কেননা মা-ই তার সব ছিল।

অপু বিশ্বাস বলেন, মা নেই বলে পূজা এলে মনটা কালো মেঘের মতো অন্ধকার হয়ে যায়। নিজেকে খুব একা লাগে। মায়ের জন্য আজকের আমি। তার ভালোবাসা, আদর ও অনুপ্রেরণা ছিল বলেই এতদূর আসতে পেরেছি। সেই মা নেই। তাকে ছাড়া পূজার আনন্দ কোনোদিন হবে না। মাকে প্রতিদিনই মনে পড়ে। তবে, পূজার সময় বেশি মনে পড়ে।


পূজা কীভাবে কাটালেন জানতে চাইলে তিনি বলেন, অষ্টমীর দিন অঞ্জলি দিয়েছি। পূজা ট্র্যাডিশনাল একটি বিষয়। তাই সাজপোশাকে ট্র্যাডিশনাল বিষয়টি ছিল। পূজার বিকেলগুলো পরিবারের সঙ্গে কাটিয়েছি। জয়কে নিয়ে এবার অনেক আনন্দ করার চেষ্টা করেছি। ওকে নিয়েই ছিল এবারের সব পরিকল্পনা। এ ছাড়া পূজায় পরিবারের সদস্যদের সুন্দর সুন্দর উপহার দিচ্ছি। নিজেও পূজার উপহার পাচ্ছি।


এদিকে সম্প্রতি উপস্থাপনায় নাম লিখিয়েছেন অপু। প্রথম ধাপে গণমাধ্যমকর্মী ও চলচ্চিত্র নির্মাতাদের অতিথি করেছেন অনুষ্ঠানে। অপুর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে সেসব অনুষ্ঠান।



সংবাদটি পড়া হয়েছে : 466        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com