বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল   * জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ   * মধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমারে ভূমিকম্প, ৫ মিনিটে দুইবার কাঁপলো সিলেট   * আন্তর্জাতিক আইনবিরোধী মন্তব্যে জাপানি রাজনৈতিক মহলের উদ্বেগ   * আল্লামা আহমদ শফী রহঃ ও সাবেক মন্ত্রী মুফতি মোঃ ওয়াক্কাস রহঃ স্মরণে জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত   * এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক নারী   * মায়ের সাথে মাদরাসায় যাওয়ার পথে বাসচাপায় শিশুর মৃত্যু   * অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা   * বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান   * ইসলাম শিক্ষার চেয়ে হিন্দু ধর্ম শিক্ষকের বেতন  

   সারা দেশ
পঞ্চগড়ে শীতের দাপট
  Date : 02-12-2024

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা রোববারের তুলনায় আজ কিছুটা বাড়লেও শীতের দাপট কমেনি। হিম বাতাসে হাড়কাঁপানো ঠান্ডা রয়েছে এখনও।

শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিতি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সোমবার (২ ডিসেম্বর) সকাল নয়টায় সর্বনিম্ন ১০ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল একই সময়ে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

সকাল নয়টার দিকে কোথাও কোথাও সূর্যের দেখা মিললেও উত্তাপ অনেক নেই। কোথাও কুয়াশার চাদরে ঢাকা আছে প্রকৃতি। এসব এলাকায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে ঝুঁকি নিয়েই চলছে গাড়ি।

এমন আবহাওয়ায় পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে বিপাকে পড়েছেন হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ। আয়-রোজগার কমেছে খেটে খাওয়া মানুষের। বাড়ছে ঠান্ডাজনিত রোগও। কোথাও কোথাও সরকারি হাসপাতালে রোগীর বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থা। শীতে নষ্ট হচ্ছে ফসলের আবাদ। কপালে দুশ্চিন্তার ভাজ কৃষকদের।

কয়েকদিন ধরেই পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে শীত বেড়েছে। দিনের বেলায় ঝলমলে রোদের দেখা মিললেও রাত থেকে সকালের অনেকটা সময় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। শীতের প্রকোপ থেকে বাঁচতে মানুষ গরম কাপড় পরিধান করছে।

পঞ্চগড়ের তেতুঁলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয়ের কাছে হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তেঁতুলিয়ায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।



  
  সর্বশেষ
রংপুর শুরু হয়েছে বিভাগীয় ইজতেমা, লাখ লাখ মুসল্লির সমাগম
তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনে কড়া নিরাপত্তা
এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল
নড়াইলে ন্যায্য দামে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]