বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল   * জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ   * মধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমারে ভূমিকম্প, ৫ মিনিটে দুইবার কাঁপলো সিলেট   * আন্তর্জাতিক আইনবিরোধী মন্তব্যে জাপানি রাজনৈতিক মহলের উদ্বেগ   * আল্লামা আহমদ শফী রহঃ ও সাবেক মন্ত্রী মুফতি মোঃ ওয়াক্কাস রহঃ স্মরণে জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত   * এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক নারী   * মায়ের সাথে মাদরাসায় যাওয়ার পথে বাসচাপায় শিশুর মৃত্যু   * অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা   * বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান   * ইসলাম শিক্ষার চেয়ে হিন্দু ধর্ম শিক্ষকের বেতন  

   জাতীয়
স্বজনতোষণের পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল সরকার : ড. দেবপ্রিয়
  Date : 02-12-2024

অর্থনৈতিক সংস্কারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির সংবাদ সম্মেলনে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, স্বজনতোষণ পুঁজিবাদ থেকে দেশ চোরতন্ত্রে পরিণত হয়েছিল সরকার। তিনি বলেন, ‘আমলা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা মিলে চোরতন্ত্র করেছে।’

আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে শ্বেতপত্র কমিটির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে কমিটির সব সদস্য সংক্ষেপে প্রতিক্রিয়া জানান।

ড. দেবপ্রিয় বলেন, ‘স্বজনতোষণ পুঁজিবাদ (পৎড়হু পধঢ়রঃধষরংস) থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল পুরো কাঠামো। এর উৎস ২০১৮–এর নির্বাচন। পরবর্তী সময়ে যে ভোট হয়েছে, সেখানে স্বচ্ছতার জায়গা নষ্ট করে দেওয়া হয়েছে। স্থানীয় সরকারের জবাবদিহি নষ্ট করা হয়েছে। জাতিসংঘ এখনো মনে করছে, বাংলাদেশের অর্থনীতি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। উন্নয়নশীল দেশ হওয়ার পথে কোনো বাধা নেই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. দেবপ্রিয় বলেন, ‘বিগত সময়ে সবচেয়ে বেশি দুর্নীতি ও লোপাট করেছে আমলারা। এরপর দুর্নীতি, লোপাট করেছে ব্যবসায়ীরা।’

দেবপ্রিয় বলেন, ‘বাংলাদেশে উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ অর্থ তছরুপ হয়েছে। সেই সঙ্গে দেশের ১০ শতাংশ মানুষ ৮৫ শতাংশ সম্পদ ভোগ করছেন।’

এই অর্থনীতিবিদ বলেন, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদি সংস্কার কার্যক্রম করা যাবে না। পরবর্তী জাতীয় বাজেট আসার আগে দেশের অর্থনৈতিক সংস্কারে বর্তমান সরকার কী কী উদ্যোগ নেবে, সেগুলোকে স্পষ্ট করতে হবে। আরও দায়বদ্ধতা আনতে হবে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে এ সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে না। তবে অন্তত আগামী দুই বছরের কর্মপরিকল্পনা সামনে থাকতে হবে।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের সময়ে গড়ে প্রতিবছর ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ড. এ কে এনামুল হক বলেন, দেশের উন্নয়ন প্রকল্পে মোট ব্যয়ের ৪০ শতাংশ ব্যয় তছরুপ বা লুটপাট করা হয়েছে।

কমিটির সদস্য ড. আবু ইউসুফ বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যে পরিমাণ টিআইএন সার্টিফিকেট থাকার দাবি করে, সে পরিমাণ রাজস্ব আহরণ হয় না। এমনকি কেউ মারা গেলে সেই সার্টিফিকেট বা নম্বর কী হবে, সেটির কোনো কার্যকর প্রক্রিয়া নেই। রাজস্ব বোর্ড সেটা কমিটিকে দিতে পারেনি। কীভাবে বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী বা খাতকে কর ছাড় দেওয়া হয়েছে তার কোনো সঠিক কাঠামো নেই।

কমিটির সদস্য ড. তাসনীম সিদ্দিকী বলেন, অভিবাসনের জন্য মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে। অভিবাসনের মাধ্যমেও অর্থ পাচার হয়েছে।

কমিটির আরেক সদস্য ড. সেলিম রায়হান বলেন, যেসব খাতে সংস্কার দরকার, সেখানে শক্তিশালী উদ্যোগ নিতে হবে।

সদস্য ড. ইমরান মতিন বলেন, ১০ শতাংশ মানুষের কাছে ৮৫ ভাগ সম্পদ।

কমিটির সদস্য ড. মুস্তাফিজুর রহমান বলেন, মেগা প্রকল্পের মাধ্যমে যেসব টাকা লোপাট করা হয়েছে, পরবর্তী প্রজন্মের ঘাড়ে সেই বোঝা থেকে গেল। তৌফিকুল ইসলাম খান বলেন, সরকারি তথ্য-উপাত্তে বড় গলদ আছে।



  
  সর্বশেষ
রংপুর শুরু হয়েছে বিভাগীয় ইজতেমা, লাখ লাখ মুসল্লির সমাগম
তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনে কড়া নিরাপত্তা
এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল
নড়াইলে ন্যায্য দামে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]