বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল   * জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ   * মধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমারে ভূমিকম্প, ৫ মিনিটে দুইবার কাঁপলো সিলেট   * আন্তর্জাতিক আইনবিরোধী মন্তব্যে জাপানি রাজনৈতিক মহলের উদ্বেগ   * আল্লামা আহমদ শফী রহঃ ও সাবেক মন্ত্রী মুফতি মোঃ ওয়াক্কাস রহঃ স্মরণে জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত   * এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক নারী   * মায়ের সাথে মাদরাসায় যাওয়ার পথে বাসচাপায় শিশুর মৃত্যু   * অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা   * বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান   * ইসলাম শিক্ষার চেয়ে হিন্দু ধর্ম শিক্ষকের বেতন  

   জাতীয়
জেএমআই এলপিজি বিজনেস পার্টনার্স মিট অনুষ্ঠিত
  Date : 02-12-2024

মঈন মাহমুদ : লেটস গ্রো টুগেদার ফর এ বেটার ফিউচার স্লোগানকে প্রতিপাদ্য করে জেএমআই এলপিজি বিজনেস পার্টনার্স মিট ২০২৪ অনুষ্ঠিত হয়। ১ডিসেম্বর সীতাকুন্ডের বাড়বকুন্ডের জেএমআই এলপিজির মাদার টার্মিনাল-১ এ এই পার্টনার্স মিটের আয়োজন করা হয়।

সারাদেশ থেকে ২০০ জন এলপিজি ডিস্ট্রিবিউটির, ৭০ জন অটোগ্যাস স্টেশন মালিক ও জেএমআই এলপিজি এবং গ্রুপের কর্মকর্তাদের নিয়ে দুইদিন ব্যাপী এই আয়োজনে পরিবেশকরা তাদের ব্যবসা পরিচালনা করতে গিয়ে নানা ধরনের সমস্যা এবং সুষ্ঠভাবে এই ব্যবসা এগিয়ে নিতে নানা ধরণের নির্দেশনা ও মতামত প্রদান করেন।
জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, আমাদের সম্মানিত পরিবেশকদের, আমরা বিজনেস পার্টনার হিসেবে স্বীকৃতি দিয়ে আজকের এই আয়োজন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ।’ তিনি বলেন, এই দীর্ঘ যাত্রায় আপনারা আমাদের পাশে ছিলেন শক্তি ও এগিয়ে চলার প্রেরণা হয়ে। আপনারা ড্রিস্টিবিউটাররা হচ্ছেন আমাদের ব্যবসার প্রাণ। আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা যদি শতভাগ সক্রিয় থাকেন তাহলে আমরা বাংলাদেশের শীর্ষ এলপিজি কোম্পানী থেকে নাম্বার ওয়ান এবং সেরা এলপিজি কোম্পানী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারব।
আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেএমআই এলপিজির চেয়ারম্যান সুরাইয়া আক্তার রিনা, ডিরেক্টর হোই কোয়ান কিম, জেএমআই গ্রুপের সিএফও মোঃ জাহাঙ্গীরআলমসহ জেএমআই ইন্ড্রাস্ট্রিয়াল গ্যাস,এলপিজি, সিলিন্ডারসহ জেএমআই গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।
জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যা স প্রকল্পে জাপান,দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও থাইল্যান্ড-এর যৌথ বিনিয়োগ রয়েছে।



  
  সর্বশেষ
রংপুর শুরু হয়েছে বিভাগীয় ইজতেমা, লাখ লাখ মুসল্লির সমাগম
তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনে কড়া নিরাপত্তা
এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল
নড়াইলে ন্যায্য দামে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]