বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল   * জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ   * মধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমারে ভূমিকম্প, ৫ মিনিটে দুইবার কাঁপলো সিলেট   * আন্তর্জাতিক আইনবিরোধী মন্তব্যে জাপানি রাজনৈতিক মহলের উদ্বেগ   * আল্লামা আহমদ শফী রহঃ ও সাবেক মন্ত্রী মুফতি মোঃ ওয়াক্কাস রহঃ স্মরণে জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত   * এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক নারী   * মায়ের সাথে মাদরাসায় যাওয়ার পথে বাসচাপায় শিশুর মৃত্যু   * অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা   * বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান   * ইসলাম শিক্ষার চেয়ে হিন্দু ধর্ম শিক্ষকের বেতন  

   ইসলাম
টুপি ছাড়া নামায পড়া জায়েয ?
  Date : 10-01-2025

মিয়া আবদুল হান্নান : টুপি পরিধান করা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিজে টুপি পরেছেন। সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে-তাবেইন এবং পরবর্তীসময়ে সব যুগে মুসলমানদের মধ্যে টুপি পরার আমলের ধারাবাহিকতা চলে আসছে।

হাসান বিন মেহরান থেকে বর্ণিত, একজন সাহাবি বলেছেন, আমি আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সাথে তার দস্তরখানে খেয়েছি এবং তার মাথায় সাদা টুপি দেখেছি। (আল ইসাবা: ৪/৩৩৯)

সুলাইমান ইবনে আবি আবদিল্লাহ বলেন, আমি প্রথম সারির মুহাজিরগণকে দেখেছি তারা সুতির পাগড়ি পরিধান করতেন। কালো, সাদা, লাল, সবুজ, হলুদ ইত্যাদি রংয়ের। তারা পাগড়ির কাপড় মাথায় রেখে তার উপর টুপি রাখতেন। অতপর তার উপর পাগড়ি ঘুরিয়ে পরতেন। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১২/৫৪৫)

নামাজ আদায়ের সময়ও টুপি পরিধান করা সুন্নত। তবে এটা ওয়াজিব বা অপরিহার্য নয়। টুপি ছাড়া নামাজ আদায় করলেও নামাজ হয়ে যাবে। কিন্তু নিছক অলসতার কারণে খালি মাথায় নামাজ আদায় করা মাকরুহ বা অপছন্দনীয়।

নামাজের সময় মাথা থেকে টুপি পরে গেলে কী করবো?
নামাজের মধ্যে মাথা থেকে টুপি পরে গেলে যদি এক হাত দিয়ে তা উঠিয়ে পরে নেওয়া সম্ভব হয় তাহলে টুপি উঠিয়ে পরে নেওয়াই উত্তম। আর যদি দুই হাত ব্যবহার করা ছাড়া ওঠানো সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে টুপি না ওঠানোই উচিত।

কারণ টুপি ওঠাতে গিয়ে ‘আমলে কাসির’ বা বেশি কাজ হয়ে গেলে নামাজ ভেঙে যেতে পারে। ফুকাহায়ে কেরামের পরিভাষায় ‘আমলে কাসির’ বলা হয়, নামাজে এমন নড়াচড়া বা কাজকে যে নড়াচড়া বা কাজের কারণে তাকে দেখে নামাজরত নয় বলে ধারণা হয়। নামাজে ‘আমলে কাসির’ করলে নামাজ নষ্ট হয়ে যায়।

নামাজরত অবস্থায় মাথা থেকে টুপি পরে যাওয়ার পর টুপি ওঠানোর জন্য কেউ যদি আমলে কাসির করে অর্থাৎ সময় নিয়ে দুই হাত এমনভাবে ব্যবহার করে টুপি পরিধান করে যে তাকে দেখে মনে হয় সে নামাজ পড়ছে না, তাহলে তার নামাজ ভেঙে যাবে। তাই টুপি ওঠানোর জন্য যেন আমলে কারিস না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

দাঁড়ানো বা রুকু অবস্থায় মাথা থেকে টুপি পরে গেলে তা ওঠানোর চেষ্টা করা থেকে বিরত থাকতে হবে। যেহেতু এ অবস্থায় আমলে কাসির না করে টুপি ওঠানো অসম্ভব। সিজদা বা বৈঠকের সময় টুপি পরে গেলে এক হাত দিয়ে উঠিয়ে পড়ে নেবে।



  
  সর্বশেষ
রংপুর শুরু হয়েছে বিভাগীয় ইজতেমা, লাখ লাখ মুসল্লির সমাগম
তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনে কড়া নিরাপত্তা
এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল
নড়াইলে ন্যায্য দামে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]