বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল   * জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ   * মধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমারে ভূমিকম্প, ৫ মিনিটে দুইবার কাঁপলো সিলেট   * আন্তর্জাতিক আইনবিরোধী মন্তব্যে জাপানি রাজনৈতিক মহলের উদ্বেগ   * আল্লামা আহমদ শফী রহঃ ও সাবেক মন্ত্রী মুফতি মোঃ ওয়াক্কাস রহঃ স্মরণে জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত   * এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক নারী   * মায়ের সাথে মাদরাসায় যাওয়ার পথে বাসচাপায় শিশুর মৃত্যু   * অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা   * বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান   * ইসলাম শিক্ষার চেয়ে হিন্দু ধর্ম শিক্ষকের বেতন  

   সারা দেশ
সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা
  Date : 28-01-2025

অনলাইন ডেস্ক : লালমনিরহাটে সোনালী ব্যাংকের একটি উপ-শাখায় সুড়ঙ্গ করে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর ব্যাংকের চারদিকে ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনী। নিরাপত্তার কারণে ব্যাংকের কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।

সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বড়বাড়ী সোনালী ব্যাংকের উপ-শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংকের নৈশপ্রহরীর চিৎকারে ডাকাত দল পালিয়ে যায় বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টায় সদর উপজেলার বড়বাড়ী সোনালী ব্যাংকের উপ-শাখার ব্যাংকের নৈশোপ্রহরী বিষয়টি বুঝতে পেরে চিৎকার দেন। এতে এলাকাবাসী ছুটে এলে ব্যাংকের পেছনের দেওয়ালে সুড়ঙ্গ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তারা পুরো এলাকা ঘিরে রাখেন।

এদিকে টাকা লুট হয়েছে কি না সে বিষয়ে কোনো মন্তব্য করেনি ব্যাংক কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হোসেন লিমন বলেন, ঘটনা শোনার পর আমরা ব্যাংকের পেছনে একটি সুড়ঙ্গ দেখতে পাই। তবে ব্যাংক থেকে টাকা লুট হয়েছে কি না বিষয়টি এখনও বলা যাচ্ছে না।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, বর্তমানে ব্যাংকের চারদিকে আইন শৃঙ্খলার নিরাপত্তা কর্মীরা ঘিরে রেখেছেন। ব্যাংক থেকে টাকা লুট হয়েছে কি না বিষয়টি তদন্ত করার পর বলা যাবে।



  
  সর্বশেষ
রংপুর শুরু হয়েছে বিভাগীয় ইজতেমা, লাখ লাখ মুসল্লির সমাগম
তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনে কড়া নিরাপত্তা
এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল
নড়াইলে ন্যায্য দামে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]