বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল   * জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ   * মধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমারে ভূমিকম্প, ৫ মিনিটে দুইবার কাঁপলো সিলেট   * আন্তর্জাতিক আইনবিরোধী মন্তব্যে জাপানি রাজনৈতিক মহলের উদ্বেগ   * আল্লামা আহমদ শফী রহঃ ও সাবেক মন্ত্রী মুফতি মোঃ ওয়াক্কাস রহঃ স্মরণে জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত   * এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক নারী   * মায়ের সাথে মাদরাসায় যাওয়ার পথে বাসচাপায় শিশুর মৃত্যু   * অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা   * বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান   * ইসলাম শিক্ষার চেয়ে হিন্দু ধর্ম শিক্ষকের বেতন  

   আন্তর্জাতিক
যানজট নিরসনের আইডিয়ার জন্য বৃত্তি দিচ্ছে দুবাই
  Date : 15-03-2025

সংযুক্ত আরব আমিরাতের অন্যতম আমিরাত (রাজ্য) দুবাই বর্তমানে এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রগুলোর মধ্যে একটি। সেই দুবাইয়ের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সড়ক-মহাসড়কের যানজট নিয়ন্ত্রণ। আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় এক অভিনব প্রস্তাব দিয়েছে দুবাইয়ের রাজ্য সরকার।


সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, যানযট নিরসন ও সড়কে চলাচল নির্বিঘ্ন ও গতিশীল করতে যারা কার্যকর আইডিয়া হাজির করতে পারবেন, তাদেরকে ৫০ হাজার দিরহামের (বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ ৮৩ হাজার ৭২৯ টাকা) বৃত্তি দেওয়া হবে।

দুবাইয়ের কমিউনিটি উন্নয়ন কর্তৃপক্ষ এই বৃত্তির দিচ্ছে। এই বৃত্তির জন্য আবেদনকারীদের বয়স ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে এবং অবশ্যই সংযুক্ত আরব আমিরাতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

বৃত্তির জন্য নির্বাচিতরা তাদের পরিকল্পনা বাস্তবায়নে মুক্ত কর্মক্ষেত্র, ভিসা, যানবাহনের লাইসেন্স এবং বৈশ্বিক বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাতসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এসবের যাবতীয় ব্যয় নির্বাহ করবে দুবাইয়ের সরকার।

বৃত্তির জন্য আবেদনের শেষ দিন ৩১ মার্চ।

সূত্র : জিও টিভি



  
  সর্বশেষ
রংপুর শুরু হয়েছে বিভাগীয় ইজতেমা, লাখ লাখ মুসল্লির সমাগম
তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনে কড়া নিরাপত্তা
এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল
নড়াইলে ন্যায্য দামে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]