বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল   * জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ   * মধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমারে ভূমিকম্প, ৫ মিনিটে দুইবার কাঁপলো সিলেট   * আন্তর্জাতিক আইনবিরোধী মন্তব্যে জাপানি রাজনৈতিক মহলের উদ্বেগ   * আল্লামা আহমদ শফী রহঃ ও সাবেক মন্ত্রী মুফতি মোঃ ওয়াক্কাস রহঃ স্মরণে জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত   * এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক নারী   * মায়ের সাথে মাদরাসায় যাওয়ার পথে বাসচাপায় শিশুর মৃত্যু   * অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা   * বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান   * ইসলাম শিক্ষার চেয়ে হিন্দু ধর্ম শিক্ষকের বেতন  

   সারা দেশ
আজও বিলম্ব বুড়িমারী ও রংপুর এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা
  Date : 05-04-2025

লালমনিরহাটগামী আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস (৮০৯) এবং রংপুরগামী রংপুর এক্সপ্রেস (৭৭১) ট্রেন আজও বিলম্বের শিকার হয়েছে। ফলে ট্রেন ২টির অসংখ্য যাত্রী প্লাটফর্ম এলাকায় অপেক্ষাধীন রয়েছেন।


শনিবার (৫ এপ্রিল) ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

স্টেশন সূত্রে জানা গেছে, বুড়িমারী এক্সপ্রেস (৮০৯) ট্রেন ঢাকা থেকে নিয়মিত সকাল সাড়ে ৮টায় লালমনিরহাটের উদ্দেশ্য ছেড়ে যায়। অন্যদিকে রংপুর এক্সপ্রেস ট্রেন নিয়মিত সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে স্টেশনের শিডিউল বোর্ডে বুড়িমারী এক্সপ্রেসকে সাড়ে ৮টার পরিবর্তে পরিবর্তে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে সকাল ১০টা ২০ মিনিটে। অন্যদিকে রংপুর এক্সপ্রেসকে ৯টা ১০ মিনিটের পরিবর্তে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে সকাল ৯টা ৫০ মিনিটে।

ট্রেনের অপেক্ষমাণ যাত্রীরা বলছেন, জেনেছি গতকালও এই ট্রেন ২টি দশটার পরে গিয়েছে। আর কোনো ট্রেনের বিলম্ব নেই। শুধুমাত্র এই দুটি ট্রেনের যাত্রীরা ভোগান্তির মধ্যে আছি। এ বিষয়ে স্টেশন মাস্টারের কাছে গেলে শুধু বলেন অপেক্ষা করেন। কেউ কোনো নির্দিষ্ট কারণ বলে না।
রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী নিরব আহমেদ বলেন, সকাল আটটার পরপরই স্টেশনে এসেছি। ১০ মিনিট আগে জানালো ট্রেন ছাড়বে ৯টা ৫০ মিনিটে। প্ল্যাটফর্মে কোথাও বসার জায়গা নাই। সবজায়গাতেই মানুষ। দীর্ঘ সময় দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে।

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রী শারমিন শাহনাজ বলেন, সেই সকাল আটটা থেকে ছোট বাচ্চাকে নিয়ে অপেক্ষা করছি। এখন পর্যন্ত ট্রেনের কোনো খবর নাই। স্টেশনে অসংখ্য মানুষ, অনেক গরম। নির্ধারিত সময় ট্রেন না ছাড়লে তো ভোগান্তি হয়। ট্রেন ছাড়তে দেরি করবে, যেতেও আবার দেরি করবে।

বুড়িমারী এক্সপ্রেস টাঙ্গাইলের মহেরা স্টেশন পার হয়ে বর্তমানে ঢাকার দিকে আসছে। অন্যদিকে রংপুর এক্সপ্রেস ট্রেন বর্তমানে ঢাকায় আছে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।



  
  সর্বশেষ
রংপুর শুরু হয়েছে বিভাগীয় ইজতেমা, লাখ লাখ মুসল্লির সমাগম
তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনে কড়া নিরাপত্তা
এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল
নড়াইলে ন্যায্য দামে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]