বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল   * জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ   * মধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমারে ভূমিকম্প, ৫ মিনিটে দুইবার কাঁপলো সিলেট   * আন্তর্জাতিক আইনবিরোধী মন্তব্যে জাপানি রাজনৈতিক মহলের উদ্বেগ   * আল্লামা আহমদ শফী রহঃ ও সাবেক মন্ত্রী মুফতি মোঃ ওয়াক্কাস রহঃ স্মরণে জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত   * এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক নারী   * মায়ের সাথে মাদরাসায় যাওয়ার পথে বাসচাপায় শিশুর মৃত্যু   * অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা   * বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান   * ইসলাম শিক্ষার চেয়ে হিন্দু ধর্ম শিক্ষকের বেতন  

   বিনোদন
যে বার্তা দিলেন মিম
  Date : 22-04-2025

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। বর্তমান সময়ে সিনেমার বাইরে তাকে বেশি ব্যস্ত দেখা যায় ফটোশুট, বিজ্ঞাপন ও পণ্যের প্রচারে। কিছুদিন আগেই থাইল্যান্ড ভ্রমণে গিয়েছিলেন তিনি। সেখান থেকে একগুচ্ছ স্থিরচিত্র শেয়ার করে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন মিম।

গত রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় ইনস্টাগ্রামে পোস্ট করা এসব ছবিতে মিমকে দেখা গেছে সুইমিং পুলের জলে। বেশ খোশমেজাজে। ছবিতে মিমের সঙ্গে আছেন তার স্বামী সনি পোদ্দার। ছবিগুলো কোথায় তোলা, তা অবশ্য লেখেননি মিম। লিখেছেন, ‘পুলে রিল্যাক্স করাই আমার থেরাপি।’

২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।

এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা। মিম অভিনীত সর্বশেষ ব্যবসাসফল সিনেমা ‘পরাণ’। এরপর ‘দামাল’ ও ‘অন্তর্জাল’ মুক্তি পায়। বেশ কয়েকটি নতুন সিনেমায় যুক্ত হওয়ার প্রক্রিয়া চলছে তার। শিগগিরই আসবে সেইসব সিনেমার ঘোষণা।



  
  সর্বশেষ
রংপুর শুরু হয়েছে বিভাগীয় ইজতেমা, লাখ লাখ মুসল্লির সমাগম
তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনে কড়া নিরাপত্তা
এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল
নড়াইলে ন্যায্য দামে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]