বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল   * জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ   * মধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমারে ভূমিকম্প, ৫ মিনিটে দুইবার কাঁপলো সিলেট   * আন্তর্জাতিক আইনবিরোধী মন্তব্যে জাপানি রাজনৈতিক মহলের উদ্বেগ   * আল্লামা আহমদ শফী রহঃ ও সাবেক মন্ত্রী মুফতি মোঃ ওয়াক্কাস রহঃ স্মরণে জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত   * এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক নারী   * মায়ের সাথে মাদরাসায় যাওয়ার পথে বাসচাপায় শিশুর মৃত্যু   * অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা   * বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান   * ইসলাম শিক্ষার চেয়ে হিন্দু ধর্ম শিক্ষকের বেতন  

   আন্তর্জাতিক
পাকিস্তানে চেনাব নদীর পানিপ্রবাহ তলানিতে নামালো ভারত
  Date : 04-05-2025

ভারত জম্মু ও কাশ্মীরের চেনাব নদীর ওপর নির্মিত বাগলীহার বাঁধের মাধ্যমে পাকিস্তানে পানিপ্রবাহ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। দেশটি জম্মুর কিশানগঙ্গা বাঁধেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। রোববার (৪ মে) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস।

সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, পানি ছাড়ার সময় নির্ধারণে এই দুই জলবিদ্যুৎ প্রকল্পের ক্ষমতা ভারতের হাতে রয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পর সিন্ধু পানিচুক্তি স্থগিত করার ঘোষণা দেয় ভারত।

১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তি সিন্ধু নদী ও এর উপনদীগুলোর পানি ব্যবহার বিষয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের একটি আন্তর্জাতিক বন্দোবস্ত।

বাগলীহার বাঁধ নিয়ে দীর্ঘদিন ধরেই ভারত-পাকিস্তানের মধ্যে মতপার্থক্য রয়েছে, এমনকি পাকিস্তান অতীতে বিষয়টি নিয়ে বিশ্বব্যাংকের মধ্যস্থতাও চেয়েছিল। অন্যদিকে কাশ্মীরের কিশানগঙ্গা বাঁধটি নিয়েও কূটনৈতিক ও আইনি বিতর্ক হয়েছে, বিশেষ করে এটি নীলম নদীর ওপর কী প্রভাব ফেলছে তা নিয়ে।



  
  সর্বশেষ
রংপুর শুরু হয়েছে বিভাগীয় ইজতেমা, লাখ লাখ মুসল্লির সমাগম
তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনে কড়া নিরাপত্তা
এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল
নড়াইলে ন্যায্য দামে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]