বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল   * জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ   * মধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমারে ভূমিকম্প, ৫ মিনিটে দুইবার কাঁপলো সিলেট   * আন্তর্জাতিক আইনবিরোধী মন্তব্যে জাপানি রাজনৈতিক মহলের উদ্বেগ   * আল্লামা আহমদ শফী রহঃ ও সাবেক মন্ত্রী মুফতি মোঃ ওয়াক্কাস রহঃ স্মরণে জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত   * এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক নারী   * মায়ের সাথে মাদরাসায় যাওয়ার পথে বাসচাপায় শিশুর মৃত্যু   * অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা   * বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান   * ইসলাম শিক্ষার চেয়ে হিন্দু ধর্ম শিক্ষকের বেতন  

   অপরাধ ও অনিয়ম
সাতক্ষীরা সীমান্তে সাত দিনে ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
  Date : 24-10-2025

সাতক্ষীরা সীমান্তে মাত্র সাত দিনে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপিসহ বাকাল ও ঝাউডাঙ্গা চেকপোস্ট এলাকায় একযোগে বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে জব্দ করা হয় ৭৫ লাখ ৭৯ হাজার টাকার ভারতীয় ওষুধ, ৭ লাখ ২৮ হাজার টাকার ভারতীয় শাড়ি, ১৩ লাখ ৫৩ হাজার টাকার সেলাই মেশিন, মোটরসাইকেল, ইঁদুরনাশক, দুধ, বোরকা ও অন্যান্য পণ্য। সব মিলিয়ে জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৯৬ লাখ ৬০ হাজার টাকা (প্রায় ১ কোটি টাকা)।

বিজিবি জানায়, চোরাকারবারীরা এসব পণ্য শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছিল। উদ্ধারকৃত মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।



  
  সর্বশেষ
রংপুর শুরু হয়েছে বিভাগীয় ইজতেমা, লাখ লাখ মুসল্লির সমাগম
তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনে কড়া নিরাপত্তা
এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল
নড়াইলে ন্যায্য দামে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]