বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল   * জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ   * মধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমারে ভূমিকম্প, ৫ মিনিটে দুইবার কাঁপলো সিলেট   * আন্তর্জাতিক আইনবিরোধী মন্তব্যে জাপানি রাজনৈতিক মহলের উদ্বেগ   * আল্লামা আহমদ শফী রহঃ ও সাবেক মন্ত্রী মুফতি মোঃ ওয়াক্কাস রহঃ স্মরণে জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত   * এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক নারী   * মায়ের সাথে মাদরাসায় যাওয়ার পথে বাসচাপায় শিশুর মৃত্যু   * অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা   * বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান   * ইসলাম শিক্ষার চেয়ে হিন্দু ধর্ম শিক্ষকের বেতন  

   অপরাধ ও অনিয়ম
মাকে মারধর করে রক্তাক্ত করার দায়ে ছেলের কারাদণ্ড
  Date : 31-10-2025

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাকে মারধর করে রক্তাক্ত করার দায়ে হাফিজুল ইসলাম (৩৭) নামে এক ছেলের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা।

এর আগে ভোর বেলা পুটিমারি ইউনিয়নের ভেড়ভেড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। হাফিজুর ইসলাম ওই এলাকার মৃত ফজলার রহমানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাফিজুল ইসলামের বাবার মৃত্যুর পরে সে তার মায়ের কোন খোঁজ খবর রাখেনা। তার মা এলাকাবাসীর কাছে বিভিন্নভাবে সহায়তা নিয়ে জীবনযাপন করতেন । গতকাল রাতে তার মায়ের সঙ্গে বাকবিতন্ডা হয়। পরে আজকে ভোর বেলা তার মা ঘুম থেকে উঠে হাফিজুলকে ডাকলে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। এসময়ে সাইকেলের চেক দিয়ে তার মাকে আঘাত করলে তার শরীর রক্তাক্ত হয় । পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছেলেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

ইউএনও প্রীতম সাহা এ প্রসঙ্গে বলেন, “আজকে ভোর বেলা একজন মাকে তার ছেলে মারধর করে রক্তাক্ত করেছে খবরটি জানতে পারি। তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় তার ছেলে হাফিজুল ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”



  
  সর্বশেষ
রংপুর শুরু হয়েছে বিভাগীয় ইজতেমা, লাখ লাখ মুসল্লির সমাগম
তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনে কড়া নিরাপত্তা
এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল
নড়াইলে ন্যায্য দামে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]