বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল   * জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ   * মধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমারে ভূমিকম্প, ৫ মিনিটে দুইবার কাঁপলো সিলেট   * আন্তর্জাতিক আইনবিরোধী মন্তব্যে জাপানি রাজনৈতিক মহলের উদ্বেগ   * আল্লামা আহমদ শফী রহঃ ও সাবেক মন্ত্রী মুফতি মোঃ ওয়াক্কাস রহঃ স্মরণে জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত   * এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক নারী   * মায়ের সাথে মাদরাসায় যাওয়ার পথে বাসচাপায় শিশুর মৃত্যু   * অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা   * বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান   * ইসলাম শিক্ষার চেয়ে হিন্দু ধর্ম শিক্ষকের বেতন  

   অপরাধ ও অনিয়ম
ব্যবসায়ীর বাড়িতে মিলল ১০৬ বস্তা সরকারি সার
  Date : 05-11-2025

শেরপুরের শ্রীবরদীতে একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ১০৬ বস্তা ডিএপি ও এমওপি সার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামে মোশারফ হোসেন বাবু নামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে এসব সরকারি সার জব্দ করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন - উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ, রানীশিমুল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুজাসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উপজেলা অফিস সূত্রে জানা গেছে, ডিলারদের কাছ থেকে সরকারি সারগুলো সংগ্রহ করে বাড়িতে মজুদ করেন মোশারফ হোসেন বাবু। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সার মজুদের খবর পেয়ে এই অভিযান চালানো হয়। মূলত কৃষকদের কাছে বেশি দামে বিক্রির উদ্দেশেই সারগুলো মজুদ করা হয়েছিল।

ইউএনও মনীষা আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে। অবৈধভাবে সার মজুদের ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মজুত করা ১০৬ বস্তা সার জব্দ করে উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।



  
  সর্বশেষ
রংপুর শুরু হয়েছে বিভাগীয় ইজতেমা, লাখ লাখ মুসল্লির সমাগম
তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনে কড়া নিরাপত্তা
এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল
নড়াইলে ন্যায্য দামে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]