বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল   * জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ   * মধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমারে ভূমিকম্প, ৫ মিনিটে দুইবার কাঁপলো সিলেট   * আন্তর্জাতিক আইনবিরোধী মন্তব্যে জাপানি রাজনৈতিক মহলের উদ্বেগ   * আল্লামা আহমদ শফী রহঃ ও সাবেক মন্ত্রী মুফতি মোঃ ওয়াক্কাস রহঃ স্মরণে জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত   * এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক নারী   * মায়ের সাথে মাদরাসায় যাওয়ার পথে বাসচাপায় শিশুর মৃত্যু   * অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা   * বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান   * ইসলাম শিক্ষার চেয়ে হিন্দু ধর্ম শিক্ষকের বেতন  

   অপরাধ ও অনিয়ম
বগুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
  Date : 07-11-2025

বগুড়ার কাহালুতে পারিবারিক কলহে সৎ ছেলের লাঠির আঘাতে বাবা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাহালু পৌরসভার পালপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মিলন (৩৫)। তিনি ওই এলাকার মো. আমজাদ আলীর ছেলে। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত সৎছেলে মো. শামীমকে (২১) আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ঘটনার দিন পারিবারিক দ্বন্দ্বের জেরে বাবা মিলন ও ছেলে শামীমের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে ক্ষুব্ধ শামীম লাঠি দিয়ে মিলনের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন মিলন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। তবে আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, নিহত মিলন একাধিক মামলার আসামি ছিলেন। মাত্র এক সপ্তাহ আগে তিনি বগুড়া জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, আটক শামীমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ঠিক কোন কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সেটি তদন্তের আগ পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।



  
  সর্বশেষ
রংপুর শুরু হয়েছে বিভাগীয় ইজতেমা, লাখ লাখ মুসল্লির সমাগম
তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনে কড়া নিরাপত্তা
এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল
নড়াইলে ন্যায্য দামে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]