বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল   * জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ   * মধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমারে ভূমিকম্প, ৫ মিনিটে দুইবার কাঁপলো সিলেট   * আন্তর্জাতিক আইনবিরোধী মন্তব্যে জাপানি রাজনৈতিক মহলের উদ্বেগ   * আল্লামা আহমদ শফী রহঃ ও সাবেক মন্ত্রী মুফতি মোঃ ওয়াক্কাস রহঃ স্মরণে জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত   * এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক নারী   * মায়ের সাথে মাদরাসায় যাওয়ার পথে বাসচাপায় শিশুর মৃত্যু   * অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা   * বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান   * ইসলাম শিক্ষার চেয়ে হিন্দু ধর্ম শিক্ষকের বেতন  

   ইসলাম
জীবনের শেষ মৃত্যু ও মৃত্যুর যন্ত্রণা সমস্ত প্রাণীই মত্যুর স্বাদ গ্রহণ করিবে
  Date : 14-11-2025

মিয়া আবদুল হান্নান : প্রত্যেক প্রাণী মৃত্যুর (কষ্ট) ভোগ করিবে। (সূরা আম্বিয়া, ৩৫ আয়াত)
মানুষের মৃত্যুর সময় হইতেই পরকাল আরম্ভ হয়। সাধারণ মানুষের মৃত্যু যন্ত্রণা সম্বন্ধে কোন ধারণাই নাই, কারণ মৃত্যু একবারই আসে এবং মৃত্যুর পর মানুষ আর ফিরিয়া আসে না। পাক কোরআনেও মৃত্যু যন্ত্রণার বর্ণনা নাই, আভাস আছে মাত্র।মানুষের জীবনীশক্তি (রূহ) শরীরের সর্বত্র ছড়াইয়া রহিয়াছে, এই প্রাণকে টানিয়া বাহির করিবার সময় দেহের সর্বত্র যে ধারণাতীত যন্ত্রণা আরম্ভ হয়, ভাষায় তাহা বর্ণনা করা যায় না, এই সঙ্কটময় মুহূর্তের বর্ণনা করা অসম্ভব। মৃত্যুর যন্ত্রণা ও কবর আযাবের চাইতে মানুষের বড় মসিবত আর নাই। আল্লাহ পাক কোরআনে জানাইয়া দিয়াছেন যে, "মৃত্যুর বিকার (কষ্ট) সত্যভাবেই উপস্থিত হইবে”। (সূরা ক্বাফ,  আয়াত: ১৯ ) বুদ্ধি যদি তোমার থাকে তবে মৃত্যুকে ভুলিও না, ইহার প্রস্তুতির জন্য সর্বদা চিন্তা কর।
আঁখেরী নবী হযরত মুহাম্মদ রাসুলুল্লাহ সাল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম  বলেছেনঃ- ভোগবিলাস বিনাশকারী মৃত্যুর চিন্তা অধিক পরিমাণ কর, আমরা মৃত্যু যন্ত্রণার অবস্থা যেরূপ জানি, পশু পক্ষীরা যদি সেরূপ জানিত তবে আমাদের কাহারও ভাগ্যে স্থূলকায় পশু-পক্ষীর মাংস ভক্ষণ ঘটিত না; অর্থাৎ মৃত্যু যন্ত্রণার ভয়ে তাহারা মোটা তাজা হতো না। তিনি হযরত আনাস (রাঃ) কে বলেছিলেন তোমরা অধিক পরিমাণে মৃত্যুর চিন্তা কর, ইহা তোমাকে পরহেজগার বানাবে, তোমার গোনাহ মাফ হবে। যে ব্যক্তি পরকালের চিন্তা করে দৈনিক ২০ বার মৃত্যুর চিন্তা করে সে শহীদের দরজা লাভ করবে।

খলীফা হযরত ওমর ইবনে আব্দুল আজীজ (রহঃ) বলেছেন যে, অধিক পরিমাণে মৃত্যু চিন্তা কর, ইহাতে তোমার দুইটি উপকার হবে: ১। যদি তুমি দরিদ্র হয়ে থাক, তবে তোমার মনে শান্তি ও ধৈর্য আসবে। ২। আর যদি ধন-সম্পদে ডুবে থাক তবে ধন-সম্পদের অলীক মোহ দূর হবে।

হযরত ঈসা (আঃ) মানুষ দেখিলেই বলতেন- হে বন্ধুগণ! তোমরা আমার জন্য প্রার্থনা কর যেন আল্লাহ পাক আমার মৃত্যু যন্ত্রণা সহজ করেন। মৃত্যু যন্ত্রণা যে কি ভীষণ ব্যাপার তাহা বুঝতে পেরে আমি ভয়ে জীবনস্মৃত হয়েছি।
মৃত্যু যন্ত্রণা এমন ভয়ঙ্কর যে, আঁখেরী নবী হযরত মুহাম্মদ রাসুলুল্লাহ (সাল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম)  পর্যন্ত মৃত্যুর সময় আল্লাহর নিকট প্রার্থনা করছিলেন যে, হে আল্লাহ! মুহাম্মদ রাসুলুল্লাহ সাল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর মৃত্যুর যন্ত্রণা সহজ কর।
হাদীস শরীফে বর্ণিত হয়েছে যে, একদিন হযরত ইব্রাহীম (আঃ) এর সহিত হযরত আজরাইল (আঃ) এর সাক্ষাৎ হলে হযরত ইব্রাহীম (আঃ) তাঁকে বলেন যে, আপনি পাপীগণের প্রাণ হরণ করার সময় যে মূর্তি ধারণ করেন আমি আপনার সেই মূর্তি দেখিতে চাই। হযরত আজরাইল (আঃ) বলিলেন যে, আপনি আমার সেই মূর্তি দেখে ঠিক থাকিতে পারবেন না, নবীবর জেদ করলে অগত্যা হযরত আজরাইল (আঃ) সেই মূর্তি ধারণ করেন। এই ঘোর কৃষ্ণবর্ণ আকাশ-পাতালব্যাপী দীর্ঘ স্থূলকায় দেহধারী ভীষণাকার। ----চলমান।



  
  সর্বশেষ
রংপুর শুরু হয়েছে বিভাগীয় ইজতেমা, লাখ লাখ মুসল্লির সমাগম
তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনে কড়া নিরাপত্তা
এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল
নড়াইলে ন্যায্য দামে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]