বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল   * জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ   * মধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমারে ভূমিকম্প, ৫ মিনিটে দুইবার কাঁপলো সিলেট   * আন্তর্জাতিক আইনবিরোধী মন্তব্যে জাপানি রাজনৈতিক মহলের উদ্বেগ   * আল্লামা আহমদ শফী রহঃ ও সাবেক মন্ত্রী মুফতি মোঃ ওয়াক্কাস রহঃ স্মরণে জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত   * এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক নারী   * মায়ের সাথে মাদরাসায় যাওয়ার পথে বাসচাপায় শিশুর মৃত্যু   * অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা   * বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান   * ইসলাম শিক্ষার চেয়ে হিন্দু ধর্ম শিক্ষকের বেতন  

   সারা দেশ
মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ড
  Date : 18-11-2025

মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত।

সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী এবং এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

মহম্মাদপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার বিল্লাল হোসেন মৃধা বলেন, রাত ৩টা ৪০ মিনিটের দিকে ফোন আসে গ্রামীণ ব্যাংকে আগুন লেগেছে। তাৎক্ষণিক টিম ঘটনাস্থলে গিয়ে দেখে এলাকার সাধারণ মানুষ সংঘবদ্ধ হয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আমরা পরে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন সবকিছু স্বাভাবিক, তবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

মহম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম বলেন, আমরা সতর্ক অবস্থানে আছি, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। কীভাবে এ অগ্নিকাণ্ড ঘটেছে সেটা আমরা খতিয়ে দেখবো।



  
  সর্বশেষ
রংপুর শুরু হয়েছে বিভাগীয় ইজতেমা, লাখ লাখ মুসল্লির সমাগম
তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনে কড়া নিরাপত্তা
এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল
নড়াইলে ন্যায্য দামে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]