বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল   * জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ   * মধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমারে ভূমিকম্প, ৫ মিনিটে দুইবার কাঁপলো সিলেট   * আন্তর্জাতিক আইনবিরোধী মন্তব্যে জাপানি রাজনৈতিক মহলের উদ্বেগ   * আল্লামা আহমদ শফী রহঃ ও সাবেক মন্ত্রী মুফতি মোঃ ওয়াক্কাস রহঃ স্মরণে জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত   * এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক নারী   * মায়ের সাথে মাদরাসায় যাওয়ার পথে বাসচাপায় শিশুর মৃত্যু   * অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা   * বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান   * ইসলাম শিক্ষার চেয়ে হিন্দু ধর্ম শিক্ষকের বেতন  

   আন্তর্জাতিক
অভিবাসন : নিকারাগুয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
  Date : 18-11-2025

আন্তর্জাতিক ডেস্ক : নিকারাগুয়ার অভিবাসনপ্রত্যাশীদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে সহযোগিতা করার অভিযোগে দেশটির সরকারের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্য আমেরিকার দেশটির সরকারি-বেসরকারি পরিবহন কোম্পানি, ট্রাভেল এজেন্সি এবং ট্যুর অপারেটরদেরও আনা হয়েছে এ নিষেধাজ্ঞার আওতায়।

আমেরিকা অঞ্চলের দেশ হওয়ায় এতদিন নিকারাগুয়া যুক্তরাষ্ট্রের অস্থায়ী সুরক্ষামূলক মর্যাদা ভোগ করত। ভিসা নিষেধাজ্ঞা জারির পাশাপাশি সেই মর্যাদাও বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের তদন্তে দেখা গেছে যে নিকারাগুয়ার অভিবাসনপ্রত্যাশীদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাচারে যেসব ব্যক্তি ও সংস্থা সহযোগিতা করছে, তাদের বেশিরভাগই নিকারাগুয়ায় ক্ষমতাসীন স্বৈরতান্ত্রিক শাসকগোষ্ঠীর প্রতি অনুগত এবং তাদের অনুমোদনপ্রাপ্ত।”

“যে কোনো দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য অবৈধ অভিবাসন একটি হুমকি। যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং নথিবিহীন অভিবাসীদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করছে। সেই অভিযানের অংশ হিসেবেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। তারপর গত ১০ মাসে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজার হাজার নথিবিহীন অভিবাসীকে আটক করছে কাস্টমস পুলিশ, আধাসামরিক বাহিনী ও পুলিশ সদস্যদের যৌথ বাহিনী। এই অভিবাসীদের মধ্যে কয়েক হাজার জনকে তাদের নিজ দেশে ফেরতও পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র : এএফপি



  
  সর্বশেষ
রংপুর শুরু হয়েছে বিভাগীয় ইজতেমা, লাখ লাখ মুসল্লির সমাগম
তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনে কড়া নিরাপত্তা
এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল
নড়াইলে ন্যায্য দামে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]