বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল   * জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ   * মধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমারে ভূমিকম্প, ৫ মিনিটে দুইবার কাঁপলো সিলেট   * আন্তর্জাতিক আইনবিরোধী মন্তব্যে জাপানি রাজনৈতিক মহলের উদ্বেগ   * আল্লামা আহমদ শফী রহঃ ও সাবেক মন্ত্রী মুফতি মোঃ ওয়াক্কাস রহঃ স্মরণে জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত   * এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক নারী   * মায়ের সাথে মাদরাসায় যাওয়ার পথে বাসচাপায় শিশুর মৃত্যু   * অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা   * বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান   * ইসলাম শিক্ষার চেয়ে হিন্দু ধর্ম শিক্ষকের বেতন  

   বিনোদন
‘নাচের পরিতৃপ্তি অভিনয় করে পাইনি’
  Date : 18-11-2025

কখনও বিবাহবিচ্ছেদ নিয়ে, কখনও আবার বয়স নিয়ে কটাক্ষের সম্মুখীন হতে হয় বলিউড  অভিনেত্রী মালাইকা অরোরাকে। সম্প্রতি তার বিরুদ্ধে অশালীন ভঙ্গিতে নাচের অভিযোগও উঠেছে। নেটপাড়ার একটা বড় অংশের দাবি, বাড়িতে ২৩ বছরের ছেলে থাকতে এমন ভঙ্গিতে কীভাবে নাচলেন তিনি?

এবার এই প্রসঙ্গে মুখ খুললেন মালাইকা। তিনি বলেন, ‘আমি জীবনে সত্য ছাড়া অন্য কিছুতে মনোনিবেশ করি না। নেতিবাচক কথায় কান দিইনা। যারা ট্রল করার, তারা করবেন। এই ধরনের বিরক্তিকর মন্তব্য থেকে নিজে ও নিজের পরিবারকে দূরে রাখি।’

যারা অভিনেত্রীর নাচ নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের উদ্দেশে মালাইকা বলেন, ‘আসলে নাচ আমাকে যে শান্তি ও পরিতৃপ্তি দেয়, সেটা অভিনয় করে পাইনি। তাই নাচ আমার কাছে বাড়ি ফেরার শান্তি।’

মালাইকা যখনই পর্দায় ‘আইটেম’ গানে নাচ করেছেন, সেটা প্রশংসিত হয়েছে। সে ‘ছইয়া ছইয়া’ হোক, বা ‘মুন্নি’ অথবা ‘অনারকলি ডিস্কো চলি’। সম্প্রতি হানি সিংহের মিউজিক ভিডিও ‘চিলগাম’-এ দেখা গিয়েছে অভিনেত্রীকে।

ভিডিওর একটি ঝলক প্রকাশ্যে আসতেই মালাইকাকে ‘অশালীন’ তকমা দিয়েছে নেটাগরিক। ভিডিওতে দেখা যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছেন হানি। পাশে নাচছেন মালাইকা। কখনও তিনি চুইংগাম চিবোচ্ছেন, কখনও আবার জিভ বার করে নাচছেন।



  
  সর্বশেষ
রংপুর শুরু হয়েছে বিভাগীয় ইজতেমা, লাখ লাখ মুসল্লির সমাগম
তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনে কড়া নিরাপত্তা
এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল
নড়াইলে ন্যায্য দামে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]