বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল   * জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ   * মধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমারে ভূমিকম্প, ৫ মিনিটে দুইবার কাঁপলো সিলেট   * আন্তর্জাতিক আইনবিরোধী মন্তব্যে জাপানি রাজনৈতিক মহলের উদ্বেগ   * আল্লামা আহমদ শফী রহঃ ও সাবেক মন্ত্রী মুফতি মোঃ ওয়াক্কাস রহঃ স্মরণে জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত   * এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক নারী   * মায়ের সাথে মাদরাসায় যাওয়ার পথে বাসচাপায় শিশুর মৃত্যু   * অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা   * বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান   * ইসলাম শিক্ষার চেয়ে হিন্দু ধর্ম শিক্ষকের বেতন  

   সারা দেশ
মানিকগঞ্জে অগ্নিসন্ত্রাসে পারভেজ হত্যাকান্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি
  Date : 18-11-2025

কামরুল হাসান: মানিকগঞ্জে শিক্ষার্থীবাহী স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে চালক পারভেজ খান (৪৫) মৃত্যুবরণ করেছেন। 
সোমবার (১৭ নভেম্বর) রাতে জানাজা ও দাফন সম্পন্ন হলে এলাকায় শোকের পাশাপাশি তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। 
স্থানীয় জনতা ও বিএনপি নেতৃবৃন্দ দ্রুত গ্রেপ্তার ও ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় শিবালয় উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় দ্যা হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীবাহী বাসটি পার্কিং করে ভেতরে বিশ্রাম নিচ্ছিলেন চালক পারভেজ। রাত দেড়টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরে বিষয়টি বিএনপি চেয়ারপারসনের  উপদেষ্টা মন্ডলীর সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক ও মানিকগঞ্জ-৩ আসনের দলীয় মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার নজরে এলে তাঁর উদ্যোগে পরদিন পারভেজকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। 
দুই দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর সোমবার সকাল পৌনে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে থাকা অবস্থায় পারভেজের মৃত্যুসংবাদ পেয়ে আফরোজা খানম রিতা গভীর শোক প্রকাশ করেন এবং জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।পরে জেলা বিএনপি ও এর সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ  মরহুমের নিজ বাড়ি অরঙ্গবাদ–বারাইভিকুড়ায় যান এবং জানাজায় অংশ নেন।

এ সময় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিক উদ্দিন ভূইয়া হাবু,জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি  মো: কবিরুল ইসলাম কবির, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট  সাইফুল ইসলাম রিপন, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম বিশ্বাস বাবু,
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান,জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীবসহ বিএনপি ও এর সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিদ্যালয় কর্তৃপক্ষ ও বিপুল সংখ্যক এলাকাবাসী জানাযায় অংশ নেন।

পারভেজের ছেলে সুমন খান বলেন—
“আমার বাবা সাধারণ একজন চালক। কী ভুল করেছিলেন যে তাকে ঘুমের ভেতর পুড়িয়ে মারতে হলো—এ প্রশ্নের উত্তর আমরা জানতে চাই।”

জানাজা শেষে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, জেলা ও দায়রা জজ আদালত`র পি.পি. অ্যাডভোকেট আ. ফ. ম. নুরতাজ আলম বাহার বলেন—
“পারভেজ হত্যাকাণ্ড একটি নির্মম অগ্নিসন্ত্রাসী ঘটনা। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন—“নিরপরাধ একজন মানুষকে এভাবে পুড়িয়ে মারা মানবাধিকার ও আইনের শাসনের চরম লঙ্ঘন। এ ধরনের ঘটনায় জড়িতদের বিচার দৃষ্টান্তমূলক হতে হবে।”

বাহার দাবি করেন, দলীয় নেত্রী ও প্রার্থী আফরোজা খানম রিতা নিহত চালকের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আমান উল্লাহ জানান, এ ঘটনায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।
তিনি বলেন—“ঘটনার সঙ্গে যারা জড়িত—তারা যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

বাসের মালিক আশরাফুল ইসলাম অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। তদন্তসংশ্লিষ্টদের ধারণা, ঘটনাটি পরিকল্পিত নাশকতার অংশ হতে পারে।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে একটি স্কুলবাসে হামলার ঘটনা শিশুদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে—বর্তমান উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিবেশ,
রাতের বেলায় মহাসড়কসংলগ্ন এলাকায় নিরাপত্তার ঘাটতি এসব কারণে সহিংসতা ও নাশকতার ঝুঁকি বাড়ছে।

মানিকগঞ্জের স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ বলছেন—পারভেজ হত্যাকাণ্ড শুধু একটি আইনশৃঙ্খলা বিষয় নয়; এটি একটি সামাজিক ও রাজনৈতিকভাবে সংবেদনশীল ঘটনা। দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে বিচার নিশ্চিত করার দাবি এলাকাবাসীর।



  
  সর্বশেষ
রংপুর শুরু হয়েছে বিভাগীয় ইজতেমা, লাখ লাখ মুসল্লির সমাগম
তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনে কড়া নিরাপত্তা
এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল
নড়াইলে ন্যায্য দামে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]