বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল   * জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ   * মধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমারে ভূমিকম্প, ৫ মিনিটে দুইবার কাঁপলো সিলেট   * আন্তর্জাতিক আইনবিরোধী মন্তব্যে জাপানি রাজনৈতিক মহলের উদ্বেগ   * আল্লামা আহমদ শফী রহঃ ও সাবেক মন্ত্রী মুফতি মোঃ ওয়াক্কাস রহঃ স্মরণে জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত   * এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক নারী   * মায়ের সাথে মাদরাসায় যাওয়ার পথে বাসচাপায় শিশুর মৃত্যু   * অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা   * বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান   * ইসলাম শিক্ষার চেয়ে হিন্দু ধর্ম শিক্ষকের বেতন  

   আন্তর্জাতিক
জাপানে ১৭০ ভবনে আগুন
  Date : 19-11-2025

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ জাপানের উপকূলীয় একটি শহরের আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা বুধবার জানিয়েছে, ১৭০টিরও বেশি ভবনে আগুন লেগেছে। রাতভর সেখানে আগুন জ্বলেছে এবং এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। খবর রয়টার্সের।

অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, টোকিও থেকে প্রায় ৭৭০ কিলোমিটার (৪৭৮ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওইতা শহরের সাগানোসেকি জেলার প্রায় ১৭৫ জন বাসিন্দা মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটে আগুন লাগার পর নিরাপদে সরে যান।

অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। তবে এখনো একজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এছাড়া ১৭৫ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বিভিন্ন প্রচারমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে যে, ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পাহাড়ি শহর থেকে ধোঁয়ার ঘন কুণ্ডলী উপরের দিকে উঠছে।

জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, ওইতা প্রিফেকচারের গভর্নরের অনুরোধে একটি সামরিক অগ্নিনির্বাপক হেলিকপ্টার পাঠানো হয়েছে।

আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে আগুন লাগায় কমপক্ষে ১৭০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ওইতা প্রিফেকচারের গভর্নর সম্ভাব্য সহায়তা সম্পর্কে সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছেন। ওইতার কিছু অংশে ৩০০ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলে জানা গেছে।



  
  সর্বশেষ
রংপুর শুরু হয়েছে বিভাগীয় ইজতেমা, লাখ লাখ মুসল্লির সমাগম
তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনে কড়া নিরাপত্তা
এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল
নড়াইলে ন্যায্য দামে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]