বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল   * জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ   * মধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমারে ভূমিকম্প, ৫ মিনিটে দুইবার কাঁপলো সিলেট   * আন্তর্জাতিক আইনবিরোধী মন্তব্যে জাপানি রাজনৈতিক মহলের উদ্বেগ   * আল্লামা আহমদ শফী রহঃ ও সাবেক মন্ত্রী মুফতি মোঃ ওয়াক্কাস রহঃ স্মরণে জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত   * এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক নারী   * মায়ের সাথে মাদরাসায় যাওয়ার পথে বাসচাপায় শিশুর মৃত্যু   * অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা   * বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান   * ইসলাম শিক্ষার চেয়ে হিন্দু ধর্ম শিক্ষকের বেতন  

   বিনোদন
অমিতাভের টিফিন বক্সে চিঠি পাঠাতেন জয়া
  Date : 19-11-2025

বলিউডে সাফল্য অর্জন করা সহজ নয়। এই রঙিন দুনিয়ায় টিকে থাকার জন্য যেমন কঠোর পরিশ্রমের প্রয়োজন, তেমনই প্রয়োজন ব্যক্তিগত জীবনে অনেক বড় ত্যাগের। দশকের পর দশক ধরে পরিশ্রমের পরেই একজন অভিনেতা সুপারস্টার বা `বিগ বি`-র মতো খেতাব অর্জন করেন। তবে এই দীর্ঘ যাত্রায় ব্যক্তিগত জীবন প্রায়শই চাপা পড়ে যায় কাজের ভারে।

একটা সময় এমন এসেছিল, যখন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনও একাকীত্বে ভুগছিলেন। তার হাতে এত কাজ ছিল যে, পরিবারের জন্য সামান্য সময়ও ছিল না। সেই কঠিন সময়েই অমিতাভ বচ্চনের সঙ্গে পরিবারের যোগাযোগ রক্ষা করতে এক অনন্য পদ্ধতি অবলম্বন করেছিলেন তার স্ত্রী জয়া বচ্চন।

তখন তো আর মোবাইল ফোন ছিল না, ফলে কাজের সেট থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা ছিল বেশ কঠিন। কাজের চাপে ক্রমশ নিজেকে একা মনে করতে শুরু করেছিলেন অমিতাভ।

আর ঠিক তখনই, স্বামীর মন ভালো রাখতে ও যোগাযোগ অটুট রাখতে জয়া বচ্চন শুরু করেন এক চমৎকার অভ্যাস। তিনি প্রতিদিন অমিতাভের টিফিন বক্সে খাবারের সঙ্গে ছোট ছোট চিঠি বা নোট পাঠাতেন। এই নোটগুলোতে কখনও লেখা থাকত স্বামীর প্রতি ভালোবাসা ও আবেগমাখা বার্তা ‘তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো।’

আবার কখনও তাতে থাকত গুরুত্বপূর্ণ পারিবারিক খবর ‘অভিষেকের শরীর ভালো না,’ অথবা ‘অমিতাভ ও জয়াকে স্কুলের একটি অনুষ্ঠানে যোগ দিতে হবে।’ এই ছোট ছোট চিঠিগুলোই সে সময় অমিতাভ বচ্চনের কাছে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার এক বিশেষ মাধ্যম হয়ে উঠেছিল।

কাজের ব্যস্ততার মধ্যেও এই নোটগুলো তাকে জয়া বচ্চন এবং তার পরিবারের সঙ্গে এক গভীর বন্ধনে আবদ্ধ থাকতে সাহায্য করেছিল। অমিতাভ বচ্চনের জীবনে প্রেমের গল্প নিয়ে আলোচনা দীর্ঘদিনের। রেখার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন থাকলেও, শেষ পর্যন্ত জয়া বচ্চনকেই তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নেন।



  
  সর্বশেষ
রংপুর শুরু হয়েছে বিভাগীয় ইজতেমা, লাখ লাখ মুসল্লির সমাগম
তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনে কড়া নিরাপত্তা
এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল
নড়াইলে ন্যায্য দামে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]