জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুটন্ত গোলাপ যুব সংঘ বরইতলী কর্তৃক আয়োজিত আঞ্জুমানে তা`লীমুল কুরআন বাংলাদেশ কর্তৃক অনুমোদিত বরইতলী রেনু-হোছনা নুরানি হাফিজী মাদ্রাসা শাখায় দীর্ঘ এক মাস কোরআন প্রশিক্ষণ শেষ হয়েছে।
মঙ্গলবার ( ১৭ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গনে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান, দোয়া মাহফিল ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফুটন্ত গোলাপ যুব সংঘের ধর্ম বিষয়ক সম্পাদক সাঈদ মোহাম্মদের উপস্থাপনায় ও বরইতলী রেনু-হোছনা নুরানি হাফিজি মাদ্রাসার সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ফুটন্ত গোলাপ যুব সংঘের উপদেষ্টা শেরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরইতলী জামে মসজিদের খতিব হাফিজ আপ্তাব উদ্দিন, সাগরনাল ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শরফ উদ্দিন, বরইতলী হাজি সোনামিয়া আপ্তারুন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুজ্জামান বেলাল, মোকামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন প্রমুখ।
ফুটন্ত গোলাপ যুব সংঘ বরইতলী পরিবারকে দেশে ও প্রবাস থেকে যারা নিজ অবস্থান থেকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করা হয়।