বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   লাইফস্টাইল
হাত-পায়ের আঙুলের খাঁজে র‍্যাশ, বাড়ছে ছত্রাকের সংক্রমণ
  Date : 13-05-2026

হঠাৎ করেই বেড়েছে হাত-পায়ের খাঁজে র‍্যাশ, ছত্রাকের সংক্রমণ, মুখের আলসারের মতো সমস্যা। শিশু আর কমবয়সীরাই এসব সমস্যায় ভুগছে বেশি। ছড়াচ্ছে দাদ, অ্যাথলেট’স ফুট, স্ক্যাবিসের মতো নানা চর্মরোগ। কখনো রোদ, কখনো বৃষ্টি—এমন খামখেয়ালি আবহাওয়ায় রোগ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা।

মারাত্মকভাবে ছড়িয়েছে ‘হ্যান্ড-ফুট-মাউথ ডিজিজ’ (এইচএফএমডি)। সেসঙ্গে বেড়েছে ছত্রাক ও নানাপ্রকার পরজীবীর সংক্রমণ। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে শুরুতে ভাইরাল জ্বর হচ্ছে। এরপর হাত ও পায়ে ঘা, ফোস্কার মতো দেখা দিচ্ছে। হাতের আঙুল, পায়ের আঙুলের ফাঁকের চামড়ায় ক্ষত তৈরি হচ্ছে, চামড়া আঁশের মতো শুকিয়ে যাচ্ছে। এসময় কী কী ধরনের চর্মরোগ থেকে সাবধানে থাকতে হবে?

দাদ বা রিংওয়ার্ম
সাধারণত টিনিয়া কর্পোরিস নামক ছত্রাকের সংক্রমণে ত্বকে দাদ হয়। ত্বকের যেসব অংশ অধিকাংশ সময় ঘেমে থাকে, সেসব অংশে সংক্রমণের আশঙ্কা বেশি। বাহুমূল, ঘাড়, হাত ও পায়ের পাতা, আঙুলের ফাঁকে এর সংক্রমণ বেশি ঘটে।

শরীরের বিভিন্ন অংশে জমে থাকা ঘাম এবং ধুলোবালিও এর কারণ হতে পারে। এ ধরনের সমস্যা হলে র‌্যাশের জায়গায় টি ট্রি অয়েল আর নারকেল তেল মিশিয়ে মাখতে পারেন। তুলায় অ্যাপেল সিডার ভিনিগার লাগিয়ে আক্রান্ত স্থানে লাগালে উপকার মিলতে পারে।

ক্যানডিডা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ক্যানডিডা অরিয়াসকে `বিপজ্জনক` বলেছে। আক্রান্ত ব্যক্তির ত্বক বা শরীরের কোনো ক্ষতস্থান স্পর্শ করলে সংক্রমণ ঘটতে পারে। খুব দ্রুত রক্তপ্রবাহের মাধ্যমে সারা শরীরে এই ছত্রাক ছড়িয়ে পড়তে পারে। হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে দ্রুত সংক্রমণ ঘটতে পারে।

রক্তচাপ মাপার যন্ত্র বা ক্যাথিটারের মতো চিকিৎসার সরঞ্জামে এই ছত্রাক দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে। ক্যানডিডার সংক্রমণ হলে সারা গায়ে র‌্যাশ বের হয়, বাড়ে চর্মরোগ হওয়ার ঝুঁকি। অনেকসময় ক্যানডিডার সংক্রমণে কানের ভিতরে ব্যথা, পুঁজ, রক্ত জমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।

ক্যানডিডা থেকে বাঁচতে পরিচ্ছন্নতায় নজর দিতে হবে। নিয়মিত পাল্টাতে হবে বিছানার চাদর, বালিশের কভার। বাইরে থেকে ফেরার পর হাত ও পায়ের পাতা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। ভিজে পায়ে দীর্ঘক্ষণ থাকা যাবে না। সবসময়েই শুকনো করে পা মুছে নেবেন।

অ্যাথলেট’স ফুট
ছত্রাকের সংক্রমণ হয় পায়েও। ভেজা মোজা বা জুতা দীর্ঘসময় পরে থাকলে, অথবা পায়ের ধুলোময়লা পরিষ্কার না করলে সেখানে র‌্যাশ বের হতে দেখা যায়। খালি পায়ে রাস্তায় হাঁটলে, অথবা অন্যের জুতো, মোজা বা তোয়ালে ব্যবহার করলে, তা থেকেও সংক্রমণ ঘটতে পারে। এক্ষেত্রে পায়ের পাতা ফুলে যায়, তাতে লালচে র‌্যাশ হয়। পায়ের চামড়া শুষ্ক হয়ে গিয়ে মৃত কোষ উঠতে শুরু করে দেয়।

স্ক্যাবিস
সারকপ্টিস স্ক্যাবি নামক পরজীবীর সংক্রমণে এই ধরনের চর্মরোগ হয়। সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে এলে সুস্থ ব্যক্তিরও এই রোগ হয়। এই অণুজীবগুলো ত্বকের একেবারে উপরিস্তরকে আক্রমণ করে এবং চামড়ার মধ্যে গহ্বর তৈরি করে। দুই আঙুলের মাঝখানে, নখের ভাঁজে, বাহুমূলে সংক্রমণ বেশি ঘটে।

এই ধরনের সংক্রমণ থেকে বাঁচতেও পরিচ্ছন্নতায় নজর দিতে হবে। বাড়িতে শিশু থাকলে পরিচ্ছন্নতার বিধি মেনে চলতে হবে। পোশাক, চাদর গরম পানি দিয়ে ধুয়ে ব্যবহার করতে হবে। 



সংবাদটি পড়া হয়েছে : 654        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com