বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   আন্তর্জাতিক
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭
  Date : 10-09-2026

ফিলিপাইনের পর্যটন হটস্পট হিসেবে পরিচিত পালাওয়ান দ্বীপের কাছে একটি ফেরিতে আগুন লেগে ৫ জন নিহত হয়েছেন এবং নিখোঁজ হয়েছেন আরও ৮৭ জন। গতকাল বুধবার ঘটেছে এ ঘটনা।  

ফিলিপাইনের কোস্টগার্ড বাহিনী জানিয়েছে, এম/ভি জুন অ্যাস্টার নামের সেই ফেরিটিতে যখন আগুন লাগে, সে সময় সেটি সাগর তীর থেকে থেকে ২ দশমিক ২ কিলোমিটার দূরে ছিল। যাত্রী ও ক্রু মিলিয়ে সেখানে ছিলেন ১৩৪ জন যাত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে আগুনে পুড়তে থাকা সেই ফেরিটির ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। সেসব ছবি-ভিডিওতে দেখা গেছে, পুরো ফেরিকে গ্রাস করে নিয়েছে আগুন।

কোস্টগার্ড ক্যাপ্টেন নোয়েমি কায়াবায়াব এএফপিকে বলেন, “আগুন লাগার পর ঘটনাস্থলে পৌঁছাতে আমরা বেশি সময় নিইনি। ফেরিটি থেকে ৪২ জনকে জীবিত এবং ৫ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া ৮৭ জন নিখোঁজ অবস্থায় আছেন।”

জীবিত উদ্ধারদের মধ্যে ৩৮ জন যাত্রী এবং বাকি ৪ জন ওই ফেরিটির ক্রু— উল্লেখ করে নোয়েমি বলেন, “আগুন ধরে যাওয়ার পর অনেক যাত্রী আতঙ্কিত হয়ে সাগরে ঝাঁপ দিয়েছেন। কমপক্ষে ৮৭ জন যাত্রী এখনও নিখোঁজ, তাদের অনুসন্ধানে তৎপরতা শুরু হয়েছে।

ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। এএফপিকে নোয়েমি বলেছেন, “যারা উদ্ধার হয়েছেন, তাদের সঙ্গে আমরা এখনও কথা বলতে পারিনি। তাদের সঙ্গে কথা বললে হয়তো আগুন লাগার কারণ সম্পর্কে জানা যাবে।”

বাণিজ্যিক জাহাজ ট্র্যাকিং সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুসারে, ফেরিটি রাজধানী ম্যানিলা থেকে পালাওয়ানের দিকে যাত্রা করেছিল।

সূত্র : এএফপি/ ফ্রান্স ২৪



সংবাদটি পড়া হয়েছে : 71        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com