বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   রাজনীতি
বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যই বিএনপি প্রতিষ্ঠা করা হয়েছিল : আমান উল্লাহ আমান
  Date : 02-09-2026

মিয়া আবদুল হান্নান : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা -২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যই বিএনপি প্রতিষ্ঠা করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার হাত ধরে এদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। জনগণ যে আস্থা নিয়ে বিএনপিকে ভোট দিয়েছে।
জনগণের সেই আস্থা ধরে রাখার জন্য বিএনপি আপ্রাণ চেষ্টা করবে। বিএনপি`র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি আজ দুপুরে কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের জাউলাবাড়ি এলাকায় একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত ও পুকুর পাড়ে বিভিন্ন গাছের চারা রোপনকালে প্রধান অতিথির বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ আমান উল্লাহ আমান এমপি। এসময় উপস্থিত ছিলেন  কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওমর ফারুক, ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান,  সাধারণ সম্পাদক মোঃ হাসমত উল্লাহ নবী, শাক্তা ইউনিয়ন প্রশাসনিক ও কেরানীগঞ্জ উপজেলা  সিনিয়র মৎস্য অফিসার কারিশমা আহমেদ জাকসি। আরো বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলহাজ আমানউল্লাহ আমান বলেন, জনগণের আস্থা অর্জন করতে হবে এবং সব সময় জনগণের পাশে দাঁড়াতে হবে। নিজ নিজ এলাকায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে না থাকে, সেদিকে নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।
কোনো নিরীহ মানুষ যেন হয়রানি বা অন্যায়ের শিকার না হন, সেটিও দেখতে হবে।
আলহাজ আমান উল্লাহ আমান এমপি বলেন, বিএনপি একটি জনবান্ধব দল। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে জনগণের আস্থা আরও দৃঢ় করতে হবে। জনগণের সমর্থন নিয়েই আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
নেতা-কর্মীদের ধৈর্য, সংযম ও সহনশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে আমানউল্লাহ আমান বলেন, সব বিষয়ে সতর্ক থাকতে হবে।
গণতন্ত্রকে সমুন্নত রাখতে হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে হবে। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে হবে।
আলহাজ আমান উল্লাহ আমান এমপি আরো বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলনে জনগণ যে অপদান রেখেছে তার জন্যই বিএনপি আজ ক্ষমতার আসনে অধিষ্ট হয়েছে। দীর্ঘ ১৮পরে তারেক রহমান দেশে আসলে জনগণ সাদরে গ্রহণ করে তাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছেন। বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে। বিএনপি একটি জনবান্ধব গণতান্ত্রিক দল।



সংবাদটি পড়া হয়েছে : 239        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com