শুক্রবার, মার্চ ২০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ইরানের হামলা   * সোনালী মুর‌গির চড়া দাম, গরুর মাংস ৮৫০, ব্রয়লার ২৩০   * শিলাবৃষ্টিতে লিচু-আমের মুকুল ও ফসলের ক্ষতি   * মধ্যপ্রাচ্যে তীব্র যুদ্ধ : ফের ১১০ ডলার ছাড়ালো তেল, বেড়েছে গ্যাসের দামও   * নীলসাগরের উদ্ধারকাজ শেষ, স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল   * বগুড়ায় মাইক্রোবাস উল্টে নিহত ৩   * ‘শীঘ্রই ইরান থেকে সরে যাব আমরা’   * পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ বাড়লেও নেই যানজট   * জ্বালানি সংকট এড়াতে ৩ দিন সাপ্তাহিক ছুটি শ্রীলঙ্কায়   * ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট স্বামী-স্ত্রী-সন্তান  

   আন্তর্জাতিক
প্যারিস বৈঠকে চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংলাপ জোরদার
  Date : 19-03-2026

আন্তর্জাতিক: স্থানীয় সময় ১৫ থেকে ১৬ মার্চ পর্যন্ত, ফ্রান্সের রাজধানী প্যারিসে, চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে চীনের উপপ্রধানমন্ত্রী হ্য লি ফেং এবং মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার অংশগ্রহণ করেন। 
চীন-মার্কিন নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য অনুসারে, শুল্ক ব্যবস্থাপনা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ, চলমান অর্জিত  পরামর্শের মতৈক্য মেনে চলাসহ, বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক, গভীর ও গঠনমূলক আলোচনা করেন দু’দেশের প্রতিনিধিরা। এ সময় নতুন কিছু মতৈক্যেও পৌঁছানো সম্ভব হয়।

চীনা প্রতিনিধি হ্য বলেন, দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্যের আওতায়, গত বছর পাঁচ দফার আর্থ-বাণিজ্যিক আলোচনার পর, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ধারাবাহিক পরামর্শ-সভায় ফলাফল অর্জিত হয়েছে, যা দু’দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক ও বিশ্বের অর্থনীতিতে আরও বেশি নিশ্চয়তা ও স্থিতিশীলতা যুগিয়েছে।

তিনি বলেন, মার্কিন পক্ষ ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ১২২ ধারা অনুসারে, সকল বাণিজ্যিক অংশীদারের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে এবং চীনের ওপর ‘৩০১ ধারা’-য় তদন্ত, শিল্পপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা, এবং বাজার অনুমোদন বাধাসহ বিভিন্ন নেতিবাচক ব্যবস্থা নিয়েছে। মার্কিন পক্ষের একতরফাভাবে শুল্ক বাড়িয়ে দেওয়ার আচরণেরও বিরোধিতা করে চীন এবং সংশ্লিষ্ট শুল্ক বাতিল করার জন্য তাগিদ দেয়।

হ্য আরও বলেন, প্রয়োজন হলে নিজের বৈধ অধিকার রক্ষায় পদক্ষেপ নেবে চীন। যুক্তরাষ্ট্র দু’দেশের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করবে বলে আশা করে বেইজিং, যাতে সহযোগিতার তালিকা বড় হবে, সমস্যার তালিকা ছোট হবে, এবং দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক সম্পর্কের স্বাস্থ্যকর, স্থিতিশীল ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হবে।

মার্কিন পক্ষ জানায়, স্থিতিশীল চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সম্পর্ক বিশ্বের জন্য অতি গুরুত্বপূর্ণ, যা বিশ্বের অর্থনীতির প্রবৃদ্ধি, সরবরাহ-শৃঙ্খলের নিরাপত্তা ও আর্থিক স্থিতিশীলতার জন্য সহায়ক। দু’দেশের উচিত মতভেদ কমিয়ে দেওয়া, সমস্যার অবনতি ঠেকানো, এবং পরামর্শের মাধ্যমে বিদ্যমান মতভেদ সমাধান করা।

সূত্র: সুবর্ণা-আলিম-শুয়ে ফেই ফেই,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
যাত্রী ভেবে ইউএনওর কাছে অতিরিক্ত ভাড়া দাবি
আজ ৩ দেশে উদ্‌যাপন হচ্ছে ঈদুল ফিতর
কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ইরানের হামলা
সোনালী মুর‌গির চড়া দাম, গরুর মাংস ৮৫০, ব্রয়লার ২৩০



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com