বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   সিটি নির্বাচন/ঢাকা
হাসপাতালের বিছানা থেকে নির্বাচনের খবর নিচ্ছেন ওবায়দুল কাদের
  Date : 01-02-2020

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতালের বিছানায় শুয়েই সিটি নির্বাচনের খোঁজখবর নিচ্ছেন। তিনি সিটি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করছেন। ভোটারদের কেন্দ্রমুখী করতে দিচ্ছেন প্রয়োজনীয় দিকনির্দেশনা। এছাড়াও বিএনপি নির্বাচনকে বির্তকিত করতে নিজেরাই ঝামেলা পাকিয়ে সরকারের ওপর দোষ চাপাতে পারে এমন আশঙ্কা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন কোন ধরনের উস্কানিতে পা না দেয় সে ব্যাপারে দিকনিদের্শনা দিচ্ছেন ওবায়দুল কাদের।

শারীরিক অবস্থা জানতে চাইলে তিনি বলেন, দেশবাসীর দোয়ায় আমি সুস্থ হয়েছি। তবে ডাক্তার বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নির্বাচনকে বির্তকিত করতে নিজেরাই ঝামেলা পাকিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের দোষারোপ করতে পারে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোনভাবেই বিএনপির ফাঁদে পা দেওয়া যাবে না। সিটি নির্বাচন নিয়ে আমি খোঁজখবর নিচ্ছি।

সকালে কিছুটা ভোটার কম থাকলেও এখন (দুপুরে) উপস্থিতি ভাল। ঢাকাবাসী স্বতঃফূর্তভাবে নৌকার প্রার্থীদের ভোট দিচ্ছেন। ইনশাআল্লাহ নৌকার প্রার্থী বিজয়ী হবে।চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে দেশবাসী, দলীয় নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় হঠাৎ করে শ্বাসকষ্ট অনুভব করায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যান ওবায়দুল কাদের। অফিসে প্রবেশ করার কিছুক্ষণ পরেই তিনি অসুস্থ বোধ করেন।



সংবাদটি পড়া হয়েছে : 2727        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com