বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   শেয়ারবাজার
শুরুতেই পতনে শেয়ারবাজার
  Date : 03-03-2024

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩ মার্চ) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্য সূচকে নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি মূল্য সূচক ঋণাত্মক হয়ে পড়েছে। তবে লেনদেনে কিছুটা ভালো গতি দেখা যাচ্ছে।

প্রথম এক ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচক কমেছে ১৭ পয়েন্ট। আর লেনদেন ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে গেছে। সূচক ঋণাত্মক করতে সব থেকে বড় ভূমিকা পালন করছে গ্রামীণফোনের শেয়ার।

এর আগে গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস মূল্য সূচক কমে। সেই সঙ্গে দরপতন হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের। তার আগের দুই সপ্তাহেও শেয়ারবাজারে দরপতন হয়।

এ পরিস্থিতিতে রোববার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। তবে সূচকে সব থেকে বড় ভূমিকা রাখা গ্রামীণফোনের শেয়ার দাম একদিনে যতটা কমা সম্ভব লেনদেনের শুরুতেই ততোটাই কমে যায়। ফলে সূচকও ঋণাত্মক হয়ে পড়ে।

লেনদেনের প্রথম এক ঘণ্টাজুড়েই সূচকের ঋণাত্মক প্রবণতা অব্যাহত থাকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১টা ২০ মিনিটে ডিএসইতে ১৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় রয়েছে। বিপরীতে দাম কমেছে ১৭৮টির। আর ৭৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসইর প্রধান সূচক কমেছে ২৫ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমেছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৭ পয়েন্ট কমেছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫২ কোটি ৮৯ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ৩ কোটি ৫৩ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১২৭ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।



সংবাদটি পড়া হয়েছে : 1022        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com