বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   সোশ্যাল মিডিয়া
শিলার বিয়ে
  Date : 10-10-2024

বিয়ে করছেন ঢালিউড নায়িকা শিরিন শিলা। আজ (১০ অক্টোবর) বৃহস্পতিবার রাতে প্রেমিক আবিদুল মোহাইমিন সাজিল ও শিলার বিয়ের অনুষ্ঠান। রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে পারিবারিকভাবে এই বিয়ের আয়োজন করা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন শিলা।

শিলা ও সাজিলের পরিচয় ছয় বছর আগে, ২০১৮ সালের ৫ অক্টোবর। পরিচয়ের মাসেই বিয়ে করতে যাচ্ছেন শাকিব খানের ‘হিটম্যান’ সিনেমার এই অভিনেত্রী। তার প্রেমিক সাজিল পেশায় একজন ফার্মাসিস্ট।


অভিনন্দন জানাতে ফোন করলে শিলা বলেন, ‘এখন বিউটি পার্লারে। এতদিন পর্দার জন্য বউ সেজেছি। আজ সত্যি সত্যি বউ সাজাবো। ভেবেছিলাম, “কবুল” বলে সবাইকে ছবিসহ সুসংবাদটা দেব। কিন্তু কীভাবে যেন আপনি জেনে গেছেন!’
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শিলার হবু বর সাজিল। তার কথা জানতে চাইলে শিলা বলেন, ‘আমাদের অনেকদিনের পরিচয় ও বোঝাপড়া। দুই পরিবারের উপস্থিতিতে আজ আকদ হচ্ছে। আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হবে বিবাহত্তোর সংবর্ধনা।’

ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন শিরিন শিলা। এ ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন অপু বিশ্বাস। মূল নায়িকা না হলেও ওই ছবিতে দর্শকের নজর কেড়েছিলেন শিলা। পরে তাকে পাওয়া যায় শাহীন সুমন পরিচালিত ‘মিয়া বিবি রাজি’, মেহেদি হাসানের ‘শেষ বাজি’ সিনেমায়। এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চলছে শিলা অভিনীত ছবি ‘জিম্মি’।



সংবাদটি পড়া হয়েছে : 412        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com