বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   সোশ্যাল মিডিয়া
হলিউড নিয়ে এখনই ভাবছেন না আলিয়া
  Date : 14-10-2024

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বি-টাউনের পাশাপাশি হলিউডেও নাম লিখিয়েছেন তিনি। পেয়েছেন প্রশংসাও। তবে এখন আর চাইলেও তিনি হলিউডে কাজ করতে পারবেন না। সম্প্রতি অভিনেত্রী কারিনা কাপুর খানের শোতে এসে এমনটাই জানান আলিয়া। খবর : মিরচি প্লাস

২০২৩ সালে মুক্তি পায় আলিয়া অভিনীত সিনোমা ‘হার্ট অব স্টোন’। এ সিনেমার শুটিং যখন চলছিল তখনই অন্তঃসত্ত্বা ছিলেন এই নায়িকা। এরপর ২০২২ সালের নভেম্বরে জন্ম হয় আলিয়া-রণবীরের কন্যা রাহার। সন্তান জন্মের পর তেমন একটা বিরতি নেননি আলিয়া। এর মধ্যেই মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘জিগরা’।

সেই সিনেমার প্রচারে এসে তিনি জানালেন, যখন তখন হলিউডে কাজ করতে চলে যাওয়া এখন আর তার পক্ষে সম্ভব নয়।

আলিয়া বলেন, ‘হলিউডে কাজ করার বিষয়ে আমি সবসময়ই আগ্রহী। তবে এখন আগের মতো চাইলেই আমি চলে যেতে পারব না। কারণ এখন রাহা আছে। তাই চাইলেও এ মুহূর্তে ব্যাগ গুছিয়ে তিন-চার মাসের জন্য শুটিংয়ে চলে যাওয়াটা কঠিন। এখন আর এভাবে দীর্ঘদিন বাইরে থাকতেও পারব না।’

এরপর হলিউড প্রসঙ্গে আলিয়া আরও বলেন, হলিউডের প্রোজেক্টগুলোতে অনেক সময় লাগে, তারা হুটহাট কোনো কাজ করে না। তাই আপাতত হলিউডের কাজ করা নিয়ে ভাবা হচ্ছে না।

যদিও এর আগে মেয়েকে দেখাশোনার বিষয়ে রণবীর কাপুর কতটা পারদর্শী সে কথা জানিয়েছিলেন আলিয়া। এমনকি রণবীর নিজেও জানিয়েছিলেন, তারা দুজনে একসঙ্গে কাজে যান না। একজন কাজে গেলে অন্যজন মেয়ের কাছে থাকার চেষ্টা করেন। তাই মেয়ের জন্যই আপাতত হলিউড নিয়ে ভাবছেন না এই নায়িকা।

এদিকে আলিয়া অভিনীত ‘জিগরা’ মুক্তি পেয়েছে ১১ অক্টোবর। সিনেমাটি বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারছে না। ভাসান বালা পরিচালিত ‘জিগরা’ প্রথম দিনে ভারতে ৪.২৫ কোটি আয় করে।



সংবাদটি পড়া হয়েছে : 461        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com