বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   সোশ্যাল মিডিয়া
আন্তর্জাতিক জুরি বোর্ডে অভিনেতা এনায়েত উল্ল্যাহ সৈয়দ
  Date : 14-10-2024

অভিনেতা, নাট্যকার ও পরিচালক এনায়েত উল্ল্যাহ সৈয়দ। যিনি শিপুল সৈয়দ নামে শোবিজে পরিচিত। সময়ের ব্যস্ততম অভিনেতা শিপুল সৈয়দ বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩-২০২৪ এর বিচারক হিসেবে কাজ শুরু করেছেন। এরই মধ্যে চলচ্চিত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ-ভারত-সিঙ্গাপুর (বাভাসি) ত্রিদেশীয় উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র উৎসব দেশ ও দেশের বাহির থেকে এ পর্যন্ত ১৫৩টি চলচ্চিত্র জমা পড়েছে। জুরি বোর্ডের প্রাথমিক পর্যবেক্ষণে ১৫৩ থেকে ৫০টি বাছাই করা হয়েছে দ্বিতীয় রাউন্ডের জন্য। এরপর দ্বিতীয় রাউন্ডের ৫০টি চলচ্চিত্র থেকে ১০টি চলচ্চিত্র বাছাই করা হবে ফাইনাল রাউন্ডের জন্য।

এ প্রসঙ্গে শিপুল সৈয়দ বলেন, আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব ২০২৩-২০২৪ সবগুলো রাউন্ডেই বিচারক হিসেবে কাজ করার সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক সম্মানের। একজন পরিচালক হিসাবে বিষয়টি আমার কাছে গর্বেরও বটে।

শিপুল সৈয়দ আরও বলেন, ‘বিচারক হিসেবে আমার ওপর কর্তৃপক্ষ আস্থা রাখার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং দায়িত্ব পেয়ে আমি খুবই রোমাঞ্চিত।’

বাভাসি চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ট চিত্রনাট্যকার, নির্মাতা, শিল্পী, চিত্রগ্রাহক, রূপসজ্জা, শিল্প নির্দেশক, সম্পাদনা ও আবহ-সংগীতের ওপর মেধা যাচাই-বাছাই করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে। কর্মের যোগ্যতা অনুযায়ি নতুনদের প্রতিভা বিকাশের সেই সুযোগটি প্রতিবছর করে দিচ্ছে বাভাসি।

এই প্রত্যয়ে আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎস প্রতিবছর আয়োজন করে আসছে। ৭ বছর পেরিয়ে ৮ বছরে পর্দাপণ করলো বাভাসি, সত্যি একটি মাইলফলক ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বাভাসি। এখান থেকে পূর্বে যারা বিজয়ী হয়ে বের হয়েছে তারা বর্তমানে মিডিয়াতে ভালো পারফর্ম করছে এবং তাদের নিজ মেধায় এগিয়ে যাচ্ছে।



সংবাদটি পড়া হয়েছে : 537        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com