বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   ফিচার
নি:সঙ্গতা – ৩৬০ ডিগ্রি!
  Date : 07-03-2026

- ফারুক সৈয়দ, সিল্কেবোর্গ, ডেনমার্ক।


৩৬০ ডিগ্রির নিঃসঙ্গতা 
মনকে আমার শূন্য করে।

দু’দিনের শুকনো খসখসে, 
চাপিয়ে দেওয়া নীরবতা
আমাকে দৃঢ়ভাবে তোমারই
গোপনে ঢাকা পথে আনে।

আমার সহনশক্তিকে ঠেলো -
এদিক–ওদিক। শেষটা না জেনেই 
আমি একরোখাভাবে সুযোগের
টোপটা নির্দিধায় গিলে ফেলি।

এ এক তান্ত্রিক টান, সন্দেহ নেই!
সমুদ্র নির্মমভাবে আছড়ে পড়ে
বালুর পর, আর বিপর্যস্ত বালিয়াড়ি 
আত্মসমর্পণ করে সার্বিক নিঃশর্তে।

সতী-কাহিনী আর পতিতা-বলী, যেন
পাশাপাশি দেয়ালে ঝুলানো ছবি 
আটকে আছে - অন্ধকারে ঢাকা চিরতরে, 
আমাকে চিত্তচাঁচল্য নিয়েই চলে যেতে হবে।

অচ্ছুত আর নির্বাসিতেরা আমাকে ডাকে, 
টেনে নিয়ে যাবে কারাগারের ঝলমলে নরকে,
সেখানেই আমার রাজ্যক্ষেত্র। ভাবি
যঃ পলায়তি - স: জিবতী
৩৬০ ডিগ্রির শুন‍্যতা নিয়ে॥



সংবাদটি পড়া হয়েছে : 1480        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com