বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   ফিচার
পহেলা বৈশাখ
  Date : 14-04-2026

- জাহান সৈয়দ মিনা, অন্টারিও, কানাডা।


প্রাণের উৎসব এলো, হৃদয়ে রঙের আলপনা এঁকে,   
আনন্দ বন্যা রঙ ছড়ালো ঐ দিকে দিকে। 
উঠেছে নতুন সূর্য নতুন আশার আলো জ্বেলে,
এসেছে বৈশাখ আজ আবার জরাজীর্ণ দূরে ঠেলে।  

চুড়ি কাঁকনের কিঙ্কিণী, খোঁপায় জড়ানো ফুলমালা, 
কাঁচভাঙ্গা হাসিতে লুটিয়ে পড়া সুন্দরী বালা।
অঙ্গে জড়ানো সাদা লাল শাড়িতে লাগে অপরূপ, 
নয়ন ভরে দেখি আমি বঙ্গ-ললনার এই রূপ।  

আলপনায় সেজেছে রাজপথ আজ মনোমুগ্ধকর,  
মঙ্গল শোভাযাত্রা পিচঢালা পথের উপর।    
ঢাক-ঢোলের শব্দে প্রাণে লাগে অপরূপ হর্ষ,
নৃত্য-সঙ্গীতের মাঝে ওরা বরণ করে নববর্ষ।

নানা পদের ভর্তা আর পান্তা ইলিশের নিমন্ত্রণ, 
মাটির হাড়িতে পাতানো দৈ আর চিড়ে-মুড়ির আয়োজন।   
এ যেন বাঙ্গালীর হৃদয় নিঙড়ানো ভালোবাসার ছবি,
ভালোবাসি আমি বৈশাখ ভালোবাসি আমি এর সবই।
হাল খাতার পাতায় লেখা হবে হিসেব নতুন করে,
শুভ হয় যেন প্রতিটি দিন এই নতুন বছরে।  
বৈশাখী হাওয়া উড়িয়ে নিয়ে যাক আজ সব মলিনতা, 
নতুনের ছোঁয়ায় সেজে উঠুক জীবন খাতার প্রতিটি পাতা।



সংবাদটি পড়া হয়েছে : 885        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com