বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   ফিচার
আইপিপিওর পূর্ণ সদস্য হলেন আব্দুল হাকিম
  Date : 04-07-2026

সৈয়দ আতিক: আন্তর্জাতিক প্যাকেজিং প্রেস অর্গানাইজেশন এর পূর্ণ সদস্য নির্বাচিত হয়েছেন পিপিপি নিউজ বিডি-এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আব্দুল হাকিম। 

প্যাকেজিং সাংবাদিকতায় তার দীর্ঘদিনের পেশাগত অবদান, শিল্পখাতের উন্নয়নে নিরলস কাজ এবং আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় সম্পৃক্ততার স্বীকৃতিস্বরূপ আইপিপিও-এর আন্তর্জাতিক সদস্যদের অনুমোদনের মাধ্যমে সম্প্রতি অনুষ্ঠানিকভাবে তাঁকে এ সদস্য পদ প্রদান করা হয়েছে।

আইপিপিও বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সংগঠন, যেখানে বিভিন্ন দেশের সম্পাদক, প্রকাশক, সাংবাদিক ও প্যাকেজিং বিষয়ক গণমাধ্যম প্রতিনিধিরা সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। সংগঠনটি আন্তর্জাতিক সহযোগিতা, তথ্য ও প্রযুক্তি বিনিময় এবং প্যাকেজিং সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

পূর্ণ সদস্য হিসেবে মোহাম্মদ আব্দুল হাকিম আইপিপিও-এর আন্তর্জাতিক কার্যক্রমে অংশগ্রহণ, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভোটাধিকার প্রয়োগ, বিশ্বব্যাপী প্যাকেজিং সাংবাদিকদের সঙ্গে পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা এবং আইপিপিও-এর বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশের প্যাকেজিং শিল্প সংক্রান্ত সংবাদ ও বিশ্লেষণ প্রকাশের সুযোগ পাবেন।

সদস্যপদ লাভের প্রতিক্রিয়ায় মোহাম্মদ আব্দুল হাকিম বলেন,

আন্তর্জাতিক প্যাকেজিং প্রেস অর্গানাইজেশনের পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। অন্যদিকে এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের প্যাকেজিং গণমাধ্যমের জন্যও একটি আন্তর্জাতিক স্বীকৃতি। আমি বিশ্বের বিভিন্ন দেশের সহকর্মীদের সঙ্গে কাজ করে উদ্ভাবন, জ্ঞান বিনিময় এবং বাংলাদেশের প্যাকেজিং শিল্পের অগ্রযাত্রা বিশ্বমঞ্চে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, মোহাম্মদ আব্দুল হাকিম একজন প্রতিষ্ঠিত প্যাকেজিং ব্যবসায়ী ও সংবাদ কর্মীর পাশাপাশি একজন স্বনামধন্য আবৃত্তিকার ও আবৃত্তি প্রশিক্ষক হিসেবে দেশে

র সাংস্কৃতিক অঙ্গনে হাকিম সানি নামে সর্বজন পরিচিত ও সমাদৃত ব্যাক্তি। সম্মানজনক এ সদস্য পদ অর্জন করায় দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ীক ও গণমাধ্যম সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

 



সংবাদটি পড়া হয়েছে : 353        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com