শুক্রবার, জুলাই ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বৈষম্যহীন বিচার প্রতিষ্ঠাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের মূল প্রত্যাশা: ছাত্র জমিয়ত   * মাশহাদে ইমাম রেজা মাজারে সমাহিত হলেন আয়াতুল্লাহ খামেনি   * কক্সবাজারে ভয়াবহ বন্যা: পানিবন্দি ৩ লাখ মানুষ, ২২ জনের মৃত্যু   * পুরান ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১   * চীনের ‘জুতার রাজধানী’ জিনজিয়াংয়ে কারখানায় আগুনে নিহত ২৮   * চট্টগ্রামে পানিবন্দি সাড়ে চার লাখ মানুষ   * কুয়েত, বাহরাইনে আবার হামলা চালাল ইরান   * কক্সবাজারে প্রস্তুত ৬৪৮ আশ্রয়কেন্দ্র, চালু কন্ট্রোল রুম   * বিশ্ববাজারে ফের বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম   * মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু  

   বিনোদন
কাজের আগে মানুষ আমার ওজনটা দেখে : অঞ্জলি
  Date : 09-07-2026

বলিউডের দর্শকপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’। এর চতুর্থ কিস্তি মুক্তি পাবে ১০ জুলাই। ছবিতে অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ার্সি, জাভেদ জাফরিদের সঙ্গে অভিনয় করেছেন অঞ্জলি আনন্দ। ছবিটির ‘শাড়ি’ গানে তার পারফর্মেন্স নিয়ে চর্চা হচ্ছে।

এ চর্চার বড় অংশে রয়েছে সমালোচনা। কারণ, তিনি অন্য সব অভিনেত্রীর মতো স্লিম নন। বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অঞ্জলি। তার মতে, সমাজ এখনো তার কাজের আগে ওজনটাই দেখে।

ইন্ডিয়া টুডের সাক্ষাৎকারে অঞ্জলি বলেন, ‘সমাজ এখনও এমনই। মানুষ এখনও আমার কাজের আগে ওজনটাই দেখে। যত দিন এমনটা চলবে, তত দিন আমি কাজ করে যাব, যাতে প্রমাণ করতে পারি—এই ধারণাটা ভুল।’

অঞ্জলির মতে, প্রচলিত নায়িকার ছাঁচে না-ফেলা নারীদের জন্য অর্থবহ চরিত্র লেখার ক্ষেত্রে নির্মাতাদের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। তিনি বলেন, ‘নারীদের জন্য আরও ভালো চরিত্র লেখার ক্ষেত্রে এখনও অনেক কিছু করার বাকি। আমি সেটাই বদলাতে চাই। মানুষ আমাকে যত বেশি দেখবে, তাদের দৃষ্টিভঙ্গিও তত বদলাবে। তখন তারা বুঝবে, একজন অভিনেত্রীর শরীর নয়, তার অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়ে চরিত্র লেখা সম্ভব।’

অবশ্য কেবল স্থূলতাই নয়, চেহারা নিয়েও সমাজের বিদ্রূপ শুনতে হয় মানুষের। তার ভাষ্য, ‘শুধু মোটা হওয়ার জন্য নয়, কেউ কেউ রোগা হওয়ার জন্যও অপমানিত হয়। গায়ের রং, মাথায় চুল না থাকা, চেহারা, পোশাক, এমনকি কোন ব্র্যান্ডের পোশাক পরছে—এসব নিয়েও মানুষকে হেয় করা হয়। সত্যি বলতে, হয়তো এমন সময় কোনো দিনই আসবে না, যখন এসব পুরোপুরি বন্ধ হবে। তবে আমরা অন্তত এসব বিষয়কে ভিন্নভাবে তুলে ধরে মানুষকে নতুনভাবে ভাবতে শেখাতে পারি।’

সোশ্যাল মিডিয়ায় অঞ্জলিকে নিয়ে যে সমালোচনা বা ট্রল হয়, তা নিয়ে মোটেও বিচলিত নন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমরা জানতাম ট্রলিং হবে। তাই আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিলাম এবং বিষয়টিকে বেশি গুরুত্ব দিইনি। নিন্দুকদের যত বেশি গুরুত্ব দেবেন, তারা তত বেশি নিন্দা করবে। গুরুত্ব না দিলেই ভালো।’



  
  সর্বশেষ
মাশহাদে ইমাম রেজা মাজারে সমাহিত হলেন আয়াতুল্লাহ খামেনি
আষাঢ়ের শেষ ভাগে চেনা রূপে ফিরেছে বর্ষা
ইসলামের সহজতার সৌন্দর্য
পানছড়িতে পাহাড়ি ঢলে সড়ক বিলীন



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com