শুক্রবার, জুলাই ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বৈষম্যহীন বিচার প্রতিষ্ঠাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের মূল প্রত্যাশা: ছাত্র জমিয়ত   * মাশহাদে ইমাম রেজা মাজারে সমাহিত হলেন আয়াতুল্লাহ খামেনি   * কক্সবাজারে ভয়াবহ বন্যা: পানিবন্দি ৩ লাখ মানুষ, ২২ জনের মৃত্যু   * পুরান ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১   * চীনের ‘জুতার রাজধানী’ জিনজিয়াংয়ে কারখানায় আগুনে নিহত ২৮   * চট্টগ্রামে পানিবন্দি সাড়ে চার লাখ মানুষ   * কুয়েত, বাহরাইনে আবার হামলা চালাল ইরান   * কক্সবাজারে প্রস্তুত ৬৪৮ আশ্রয়কেন্দ্র, চালু কন্ট্রোল রুম   * বিশ্ববাজারে ফের বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম   * মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু  

   রাজধানী
মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু
  Date : 09-07-2026

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান শপিং কমপ্লেক্সের নিচ তলায় বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রকিবুজ্জামান তালুকদার।

নিহতরা হলেন- দারোয়ান আমির হোসেন(৫৫) ও ইলেকট্রিশিয়ান দেলোয়ার হোসেন (৫০)।

পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন, রাত আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সেখান থেকে দেলোয়ার হোসেন ও আমির হোসেন নামে দুই জোনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানিয়েছেন, সন্ধ্যা সাতটার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান শপিং কমপ্লেক্সের নিচে দেলোয়ার হোসেন ইলেকট্রিকের কাজ করছিলেন এবং তাকে সাহায্য করছিলেন আমির হোসেন নামে ওই ভবনের দারোয়ান। পরে ওয়ারিং এর কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনে অচেতন হয়ে আন্ডারগ্রাউন্ডে পড়ে থাকেন। পরে রাজমিস্ত্রি আন্ডারগ্রাউন্ডে গিয়ে দুজনকে দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দিলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দেলোয়ার হোসেনের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার হাসনাবাদ এলাকার। তিনি সেখানকার মৃত আব্দুল বেপারীর ছেলে । অপরদিকে আমির হোসেনের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানার। তিনি মৃত মো. আলীর ছেলে।



  
  সর্বশেষ
মাশহাদে ইমাম রেজা মাজারে সমাহিত হলেন আয়াতুল্লাহ খামেনি
আষাঢ়ের শেষ ভাগে চেনা রূপে ফিরেছে বর্ষা
ইসলামের সহজতার সৌন্দর্য
পানছড়িতে পাহাড়ি ঢলে সড়ক বিলীন



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com