সোমবার, জুলাই ২০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ   * সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বাসায় ফের অভিযান   * পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬   * বিশ্ববাজারে তেলের দাম আরও বেড়েছে, ব্যারেলপ্রতি ব্রেন্ট ৯০ ডলার পেরোল   * আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন   * পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি   * জুলাইয়ের চেতনা বেচে বেশিদিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী   * জামালপুরে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, দুই নারী নিহত   * সদরঘাটে ট্রলারডুবি : নিখোঁজ দুজনের জীবিত সন্ধান মিলেছে   * আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার  

   সারা দেশ
জামালপুরে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, দুই নারী নিহত
  Date : 19-07-2026

জামালপুরের মেলান্দহ উপজেলায় ভটভটি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা দুই নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও  ৪ জন। রোববার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জামালপুর- দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেতমারী তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি জামালপুর শহরের দিকে আসছিল। সিএনজিটি মেলান্দহ উপজেলার বেতমারী তালতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে একটি ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় গুরুতর আহত হন সিএনজিতে থাকা ৫ যাত্রী ও চালকসহ ৬ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অজ্ঞাতনামা ওই দুই নারীকে মৃত ঘোষণা করে।

আহতরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার মজিবর রহমান (৫৫), জীবন মিয়া (৩৫) ও শফিকুল ইসলাম (৪০) ও ফাতেমা আক্তার (৫২)।

জামালপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার উজ্জল কুমার সরকার জানান, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, আমাদের টিম হাসপাতালে আছে, আমরা কাজ করছি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।



  
  সর্বশেষ
গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে : স্বরাষ্ট্রমন্ত্রী
ভারী বৃষ্টিতে সিলেট-নেত্রকোণায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ জন
ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com