সোমবার, জুলাই ২০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ   * সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বাসায় ফের অভিযান   * পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬   * বিশ্ববাজারে তেলের দাম আরও বেড়েছে, ব্যারেলপ্রতি ব্রেন্ট ৯০ ডলার পেরোল   * আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন   * পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি   * জুলাইয়ের চেতনা বেচে বেশিদিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী   * জামালপুরে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, দুই নারী নিহত   * সদরঘাটে ট্রলারডুবি : নিখোঁজ দুজনের জীবিত সন্ধান মিলেছে   * আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার  

   সারা দেশ
জুড়ীতে বসতঘরে অগ্নিসংযোগ, গুরুতর আহত ৪
  Date : 17-06-2026

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একই পরিবারের ৪ জন গুরুতর আহত হয়েছেন। গত ১৫ জুন সোমবার দিবাগত রাত ১ ঘটিকার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কালীনগর শাহাপুর গ্রামের মো. ইশ্রাব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার লোকমান আহমদ স্ত্রী নুরজাহান বেগমকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। এ সময় বাড়িতে শ্বশুর ইশ্রাব আলী ও শাশুড়ি সুলতানা বেগম অবস্থান করছিলেন।পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। তখন হঠাৎ করে রাত আনুমানিক ১ঘটিকার দিকে দুর্বৃত্তরা বসতঘরে আগুন ধরিয়ে ও ঘর দরজা ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায়।

আগুনের খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে ঘরে আটকে পড়া ৪ জনকে উদ্ধার করেন। পরে তাদের গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আগুনে ঘরের আসবাবপত্রসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী পরিবারের ভাষ্য, ঘটনার সময় তাদের আরও ৩ সন্তান বাড়ির বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।

এদিকে পরিবারের অভিযোগ, ইশ্রাব আলীর ছেলে ও সাবেক ছাত্রলীগ নেতা এমদাদ হোসেনের রাজনৈতিক কর্মকাণ্ডের জেরে এই হামলার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জানতে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্তি নাথের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এছাড়া যুক্তরাজ্যে অবস্থানরত এমদাদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি অসুস্থ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।



  
  সর্বশেষ
গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে : স্বরাষ্ট্রমন্ত্রী
ভারী বৃষ্টিতে সিলেট-নেত্রকোণায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ জন
ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com