সোমবার, জুলাই ২০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ   * সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বাসায় ফের অভিযান   * পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬   * বিশ্ববাজারে তেলের দাম আরও বেড়েছে, ব্যারেলপ্রতি ব্রেন্ট ৯০ ডলার পেরোল   * আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন   * পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি   * জুলাইয়ের চেতনা বেচে বেশিদিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী   * জামালপুরে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, দুই নারী নিহত   * সদরঘাটে ট্রলারডুবি : নিখোঁজ দুজনের জীবিত সন্ধান মিলেছে   * আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার  

   জাতীয়
সুস্থ, মানবিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই : মির্জা ফখরুল
  Date : 19-07-2026

(বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাদককে সবাইকে দৃঢ়ভাবে ‘না’ বলতে হবে। মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, তরুণ সমাজকে মাদক ও সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। একটি সুস্থ, মানবিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই।

আজ রোববার রাজধানীর শহীদ ফারহান ফাইয়াজ প্লে গ্রাউন্ড মাঠে আয়োজিত ‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভ্যালেরিয়ন এআরসি লিমিটেড ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘আহবান’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণে বিশেষ ফুটবল টুর্নামেন্ট।


বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ফুটবল খেলা দেখে অভিভূত মন্ত্রী তাদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিযোগিতায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর খেলোয়াড়রা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিয়েছেন। একটি দল চ্যাম্পিয়ন হলেও দর্শক হিসেবে সবাই খেলাটি উপভোগ করেছেন।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের খেলা দেখে অভিভূত হয়ে তিনি ব্যক্তিগতভাবে অংশগ্রহণকারী দুই দলকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

তিনি শহীদ ফাইয়াজ এবং জুলাইয়ের সকল শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়েই নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬’-এর ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।



  
  সর্বশেষ
গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে : স্বরাষ্ট্রমন্ত্রী
ভারী বৃষ্টিতে সিলেট-নেত্রকোণায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ জন
ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com