বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   খেলাধুলা
২২ বছরেরর ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন মেক্সিকো গ্রেট
  Date : 22-07-2026

মেক্সিকান ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা গোলকিপার হিসেবে ভাবা হয় গুইলেরমো ওচোয়াকে। গতকাল পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি। ২২ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন এই গোলকিপার।

গত সপ্তাহে ৪১ বছর বয়সে পা দেওয়া ওচোয়া ২০২৬ বিশ্বকাপের আগে বলেছিলেন, এটাই হতে যাচ্ছে তার শেষ টুর্নামেন্ট। একই সঙ্গে গুঞ্জন ওঠে, ফুটবল খেলা চালিয়ে যেতে নতুন কোনো ক্লাবের সঙ্গে হয়তো চুক্তি করবেন তিনি।

সেই গুঞ্জনের ইতি টেনে দিয়ে ওচোয়া বললেন, ‘আমি আমার সবটুকু দিয়েছি। আমার ক্লাব ও জাতীয় দলের জন্য মাঠে সবকিছু উজাড় করে এসেছি। আজ আমি আমার গ্লাভস তুলে রাখলাম।’

সোশ্যাল মিডিয়ায় তিনি আরো বলেছেন, ‘গোলরক্ষক হওয়ার অর্থ হলো এটা জানা যে, হয়তো আপনাকে এমন একটি মুহূর্তের জন্য ৯০ মিনিট অপেক্ষা করতে হবে, যখন সবকিছু আপনার ওপর নির্ভর করবে। আর যখন সেই মুহূর্তটি আসবে, তখন কোনো দ্বিধা করা যাবে না।’

মেক্সিকোর হয়ে ষষ্ঠ বিশ্বকাপ খেলার জন্য নির্বাচিত হয়েছিলেন ওচোয়া, যে রেকর্ড রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির। ২০১৪ ব্রাজিল, ২০১৮ রাশিয়া ও ২০২২ কাতার বিশ্বকাপে মেক্সিকোর শুরুর গোলকিপার ছিলেন তিনি।

ওচোয়ার শীর্ষ লিগে অভিষেক হয় ২০০৪ সালের ফেব্রুয়ারিতে ক্লাব আমেরিকার সঙ্গে। ২০১১ সালে ফরাসি ক্লাব আজাসিওতে বদলি হওয়ার আগে সাত মৌসুম সেখানে কাটান। মেক্সিকোতে জন্ম নেওয়া প্রথম ফুটবলার হিসেবে ইউরোপে পাড়ি জমান তিনি।

তার ইউরোপিয়ান ক্যারিয়ারে মালাগা, গ্রানাডা, স্তান্দার্দ লিয়েগ, সালেরনিতানা, এভিএস ফুটবল ও এইএল লিমাসোলে খেলেছেন। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিন বছরের জন্য আমেরিকায় ফেরেন।

ওচোয়া লিখেছেন, ‘আমি কখনো কল্পনা করিনি যে একটি স্বপ্ন আমাকে এত দূর নিয়ে আসতে পারে। আমি শুধু গর্ব নিয়েই পেছনে তাকাতে পারি এবং বলতে পারি: ধন্যবাদ আপনাদের। আমি লাখেঅ মানুষের ভালোবাস সঙ্গে নিচ্ছি এবং মেক্সিকোর হয়ে সবকিছু দিতে পারার শান্তিকেও সঙ্গী করছি।’

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে রাউল রাঙ্গেলের ব্যাকআপ হিসেবে স্কোয়াডে ডাক পান ওচোয়া। তবে কোচ জাভিয়ের আগুইরে চেকদের বিপক্ষে  মেক্সিকোর শেষ গ্রুপ ম্যাচের শেষ ১৩ মিনিটের জন্য তাকে মাঠে নামান।

শেষ বাঁশি বাজার পর আবেগে ভাসেন ওচোয়া। যে এস্তাদিও আজটেকায় ক্যারিয়ার শুরু হয়েছিল, তার গোলপোস্টে চুমু দেন। তারপর হাঁটু গেড়ে বসে পড়েন, সতীর্থরা এসে তাকে জড়িয়ে ধরেন। দর্শকরা স্টেডিয়াম ছাড়ার অনেকক্ষণ পর ওচোয়া সেন্ট্রাল সার্কেলে যান শেষ বিদায় জানাতে।

ক্লাব পর্যায়ে ওচোয়া আমেরিকার হয়ে লিগ শিরোপা জেতেন। এছাড়া বেলজিয়ান কাপ জেতেন লিয়েগের সঙ্গে। আন্তর্জাতিক মঞ্চে তিনি মেক্সিকোকে ছয়টি কনকাকাফ গোল্ড কাপ জেতান এবং ২০২০ টোকিও অলিম্পিকে গলায় ঝুলান ব্রোঞ্জ মেডেল।



সংবাদটি পড়া হয়েছে : 286        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com