বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   খেলাধুলা
প্রথম সেশনে ৪ উইকেট নিল বাংলাদেশ
  Date : 13-08-2026

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট খেলতে নেমে প্রথম সেশন দারুণ কেটেছে বাংলাদেশের। তানজিদ হাসান স্লিপে স্টিভেন স্মিথের ক‍্যাচ নিতে পারলে সেশন হতে পারত আরও ভালো।

প্রথম দুই ঘণ্টায় কেবল ২২ ওভার বোলিং করতে পেরেছে বাংলাদেশ। এই সময়ে নিতে পেরেছে চারটি উইকেট। ২২ বছরের মধ‍্যে ডারউইনে প্রথম টেস্টের প্রথম সেশনে অস্ট্রেলিয়া করতে পেরেছে ৭৪ রান। এই মুহূর্তে বাংলাদেশের বড় বাধা স্টিভ স্মিথ।  অস্ট্রেলিয়ার রান এখন ৪ উইকেটে ১০৬। 

২ রানে তানজিদের হাতে জীবন পেয়ে রান তুলছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ৭ রানে কটবিহাইন্ডের জোরাল আবেদন থেকে বাঁচেন তিনি। বল যে ব‍্যাট স্পর্শ করেনি, তা যেন বিশ্বাসই হচ্ছিল না বাংলাদেশের ফিল্ডারদের।দেশের অর্থনীতি

এর আগে দুই ওপেনারকে বিদায় করেন হাসান মাহমুদ। ২০ বলে ১ রান করা মার্নাস লাবুশেনের ভোগান্তির ইতি টানেন ইবাদত হোসেন। লাঞ্চের আগে শেষ বলে ক‍্যামেরন গ্রিনকে বিদায় করেন তাসকিন আহেমদ।ম‍্যাচের আগে ভাবা হচ্ছিল টস জয়ী অধিনায়ক ফিল্ডিং নেবেন। কিন্তু প‍্যাট কামিন্স নেন ব‍্যাটিং। সে সময় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, টস হেরে ভালোই হয়েছে। প্রথম সেশনে বোলাররা অন্তত সেটা প্রমাণ করতে পেরেছেন।

গতিময় পেসার নাহিদ রানা ও বাঁহাতি পেসার শরিফুল ইসলামের অনুপস্থিতির পরও পেস বোলিংয়ে উন্নতির ছাপ রাখতে পেরেছে বাংলাদেশ।



সংবাদটি পড়া হয়েছে : 303        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com