বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   খেলাধুলা
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে কারাতে প্রতিযোগিতায় আল ওয়াসির সাফল্য
  Date : 25-07-2026

নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস এর জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট (কারাতে ও জুডো) প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে টংগীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজী সাঈদ ল্যাবরেটরি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আল ওয়াসি।

দেশের ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলা, জেলা, বিভাগ পেরিয়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অনুষ্ঠিত হয়। প্রতিটি ধাপে সফলভাবে উত্তীর্ণ হয়ে আল ওয়াসি জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন এবং সারা দেশের সেরা প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে তৃতীয় স্থান অর্জনের গৌরব লাভ করেন।

শনিবার দিনব্যাপী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক আল ওয়াসির হাতে ব্রোঞ্জ পদক, সম্মাননা সনদ এবং নগদ ১০ হাজার টাকা প্রাইজমানি তুলে দেন।

উল্লেখ্য, আল ওয়ানি ইন্টারন্যাশনাল কারাতে ইউনিয়ন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির  সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক সেনসি আব্দুল্লা আল মামুনের ২য় পুত্র।

আল ওয়াসির এ সাফল্যে ইন্টারন্যাশনাল কারাতে ইউনিয়ন বাংলাদেশ এবং হাজী সাঈদ ল্যাবরেটরি স্কুল পরিবার তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।



সংবাদটি পড়া হয়েছে : 357        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com