বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   অর্থ-বাণিজ্য
গ্লোবাল ইন্স্যুরেন্সের ২৬তম বার্ষিক সাধারণ সভায় ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন
  Date : 31-08-2026

মঈন মাহমুদ : গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসির ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির সম্মানিত চেয়ারম্যান সাঈদ আহমেদ, এমপি।

সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত বছরের পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। একই সঙ্গে শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান কোম্পানির প্রতি শেয়ারহোল্ডারদের অব্যাহত আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেয়ারহোল্ডাররা কোম্পানির সার্বিক কার্যক্রম ও ব্যবসায়িক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং কোম্পানির কার্যক্রম সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য চেয়ারম্যান ও ব্যবস্থাপনার প্রশংসা করেন।

সভায় ভাইস চেয়ারম্যান এস. এম. সারোয়ার আলম; নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম; ক্লেইম কমিটির চেয়ারম্যান জনাব শওকত রেজা; অডিট কমিটি ও নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটির চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালক, সাবেক সরকারি সচিব মো. এবাদত আলী; ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান মাহাবুব মোর্শেদ তালুকদার; পলিসিহোল্ডারস প্রোটেকশন অ্যান্ড কমপ্লায়েন্স কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আবদুল মুক্তাদির; পরিচালক সাজ্জাদ আরেফিন আলম, মো. হারুনুর রশীদ, তাহসিন আমান,  মনোজ কুমার রায় ও মিসেস সোনিয়া হোসাইন ক্রিস্টি; স্বতন্ত্র পরিচালক অভিজিৎ কুমার সাহা, এফসিএ ও প্রাক্তণ অতিরিক্ত সচিব ইঞ্জিনিয়ার গোলাম ফখরুদ্দিন আহমেদ; মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম; কোম্পানি সচিব মো. ওমর ফারুকসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।



সংবাদটি পড়া হয়েছে : 213        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com