বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   অর্থ-বাণিজ্য
১২ বছর পূর্তিতে দারাজের ৯.৯ সেল: ছাড়ের ছড়াছড়ি
  Date : 09-09-2026

৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১৮ সেপ্টেম্বর; ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড রাশ আওয়ার ও ৬৪ জেলায় ফ্রি ডেলিভারি

ডেস্ক রিপোর্ট : এক যুগের পথচলা উদযাপনে ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’ নিয়ে আসছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। ৮ সেপ্টেম্বর রাত ৮টায় শুরু হয়ে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ বিশেষ ক্যাম্পেইন। ক্রেতাদের জন্য থাকছে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ফ্ল্যাশ সেল, ৭৫ শতাংশ পর্যন্ত হট ডিল, মেগা ডিল, প্রি-পেমেন্ট ভাউচার এবং নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারি।

১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ ক্যাম্পেইনে ইলেকট্রনিক্স, ফ্যাশন, হোম অ্যাপ্লায়েন্স, নিত্যপ্রয়োজনীয় পণ্য, হেলথ অ্যান্ড বিউটি ও লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরিতে থাকছে বিশেষ অফার। সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত প্রি-পেমেন্ট ভাউচারের পাশাপাশি প্ল্যাটফর্মজুড়ে ডেলিভারি ডিসকাউন্টও পাওয়া যাবে।

৯.৯ সেলের অন্যতম আকর্ষণ ‘ব্র্যান্ড রাশ আওয়ার’। প্রথম সেশন শুরু হবে ৮ সেপ্টেম্বর রাত ৮টায় এবং চলবে ৯ সেপ্টেম্বর রাত ২টা পর্যন্ত। পরবর্তী সেশন হবে ১১ সেপ্টেম্বর।

এ ছাড়া ১০ সেপ্টেম্বর হায়ার ব্র্যান্ড ডে, ১১ সেপ্টেম্বর ইউনিলিভার ব্র্যান্ড ডে, ১২ সেপ্টেম্বর ওরাইমো ব্র্যান্ড ডে, ১৩ সেপ্টেম্বর সুপারব্র্যান্ড ফেস্ট, ১৪ সেপ্টেম্বর আইস ব্র্যান্ড ডে, ১৬ সেপ্টেম্বর রেকিট সুপারব্র্যান্ড ডে এবং ১৭ সেপ্টেম্বর রিয়েলমি ব্র্যান্ড ডে অনুষ্ঠিত হবে। ৯ সেপ্টেম্বর থাকছে ‘পাগলা ফ্ল্যাশ সেল’; ১০ ও ১৪ সেপ্টেম্বর হবে ‘ডাবল ডিসকাউন্ট আওয়ার’।

নিজস্ব ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে দেশের ৬৪ জেলাতেই ক্রেতা-বিক্রেতাকে যুক্ত করার কথা জানিয়েছে দারাজ। দারাজ চয়েসে থাকছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ এবং ‘বাই ৫ গেট ১ ফ্রি গিফট উইথ ফ্রি ডেলিভারি’-এর মতো অফার।

ক্যাম্পেইনের প্ল্যাটিনাম পার্টনার ডেটল ও ইউনিলিভার। গোল্ড পার্টনার প্যারাসুট ন্যাচারাল ও হিমালয়া। সিলভার পার্টনার হিসেবে রয়েছে গোদরেজ, নিওকেয়ার ও এসিআই।

বিকাশে পেমেন্ট করলে সর্বোচ্চ ১৬০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং নগদে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট ও প্রিপেইড কার্ডে সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ১২ শতাংশ ডিসকাউন্টের সুযোগ রয়েছে। ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ডে ইএমআই লেনদেনে মিলবে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

১২ বছর পূর্তি প্রসঙ্গে দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বেন আই বলেন, গ্রাহক, সেলার ও ব্র্যান্ড পার্টনারদের বিশ্বাস ও সহযোগিতাই তাদের পথচলার মূল প্রেরণা। বাংলাদেশের ডিজিটাল কমার্সে নতুন সুযোগ তৈরি এবং ক্রেতাদের সাশ্রয়ী ও উন্নত সেবা দিতে দারাজ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

দারাজ অ্যাপ ও ক্যাম্পেইন পেজে গিয়ে এসব অফার ও রিওয়ার্ড উপভোগ করা যাবে।

 



সংবাদটি পড়া হয়েছে : 56        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com