বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   আন্তর্জাতিক
সিচাংয়ের ভূমিধসের পর ত্রাণ ও উদ্ধারকাজে গণমুক্তি ফৌজের সক্রিয় ভূমিকা
  Date : 06-09-2026

আন্তর্জাতিক : ৬ সেপ্টেম্বর: চীনের সিচাংয়ের চিরোংয়ে ভূমিধস-পরবর্তী ত্রাণ ও উদ্ধার তৎপরতায় ইতিবাচক ভূমিকা রাখছে গণমুক্তি ফৌজ। ৫ সেপ্টেম্বর চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মুখপাত্র চিয়াং পিন।

তিনি বলেন, ত্রাণ ও উদ্ধার তৎপরতায় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরাও অংশগ্রহণ করছেন।

চিয়াং পিন বলেন, সম্প্রতি সিচাংয়ের চিরোং কাউন্টিতে ভূমিধস ঘটে, যাতে উল্লেখযোগ্য সংখ্যক লোক হতাহত ও নিখোঁজ হন। দুর্যোগের পর, গণমুক্তি ফৌজ এবং সশস্ত্র পুলিশ বাহিনী চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনার চেতনাকে দৃঢ়ভাবে বাস্তবায়ন করেছে, অবিলম্বে জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা সক্রিয় করেছে এবং স্থানীয় দুর্যোগ ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে পূর্ণ সমর্থন দিয়েছে।

তিনি বলেন, ৩ সেপ্টেম্বর পর্যন্ত, মোট ৭২৬ জন কর্মকর্তা ও সৈন্য, ২৪টি প্রকৌশল যন্ত্রপাতি এবং ৬০ সেট বিশেষায়িত সরঞ্জাম মোতায়েন করা হয়েছে; সঙ্গে ছিল ২০টিরও বেশি হেলিকপ্টার ও ড্রোন। তাঁরা সক্রিয়ভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান, রাস্তা পরিষ্কার, পরিবহন ও সরবরাহ এবং চিকিৎসা ও মহামারি প্রতিরোধমূলক কাজ চালিয়ে গেছেন। মোট ১৩,৯০০ ঘনমিটারেরও বেশি ভূমিধসের ধ্বংসাবশেষ পরিষ্কার করা হয়েছে এবং ৭৭ জন উদ্ধারকর্মী ও ১.২৩ টন সরঞ্জাম ও ত্রাণ আকাশপথে মূল দুর্যোগকবলিত এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে। ৯০০ জনেরও বেশি স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, মানুষই প্রথম, জীবনই প্রথম। চীনের গণমুক্তি ফৌজ নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং হতাহতের সংখ্যা কমানোর জন্য সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধারকাজের সম্মুখসারিতে লড়াই চালিয়ে যাচ্ছে। যতক্ষণ আশার ক্ষীণ আলো থাকবে, চীন কখনও হাল ছাড়বে না।

সূত্র: রুবি-আলিম-আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।



সংবাদটি পড়া হয়েছে : 187        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com