বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   আন্তর্জাতিক
৪২তম শিক্ষক দিবসে চীনের শিক্ষকদের শুভেচ্ছা জানালেন সি চিন পিং
  Date : 10-09-2026

১০ সেপ্টেম্বর, আন্তর্জাতিক : ৪২তম শিক্ষক দিবস উপলক্ষ্যে, দেশের সকল শিক্ষককে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং। ১০ সেপ্টেম্বর তিনি, সিপিসি-র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, দেশের সকল শিক্ষক ও শিক্ষাকর্মীকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানান।

শুভেচ্ছাবার্তায় সি চিন পিং বলেন, দীর্ঘকাল ধরে চীনের শিক্ষকরা সিপিসি-র শিক্ষানীতি বাস্তবায়ন করে, জ্ঞান বিতরণ ও শিক্ষাদানের গুরুদায়িত্ব পালন করে আসছেন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তিনি জোর দিয়ে বলেন, নতুন যাত্রায় শিক্ষকরা সিপিসি-র জন্য মানুষ গড়ে তোলা এবং দেশের জন্য প্রতিভাবান ব্যক্তি লালনের দায়িত্ব মনে রেখে, নৈতিক চরিত্র গঠন ও মানুষ গড়ার মৌলিক দায়িত্ব পালন করে যাবেন বলে আশা করা যায়। তাঁরা শিক্ষাবিদের চেতনাকে ব্যাপকভাবে ধারণ ও প্রচার করবেন, উচ্চমানের নৈতিকতা ও পেশাগত মূল্যবোধ গড়ে তুলবেন, পেশাগত দক্ষতা ও সক্ষমতা বাড়াবেন, এবং জাতীয় পুনরুদ্ধারের মহান দায়িত্ব পালনে সক্ষম নতুন প্রজন্মের নাগরিক গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।

তিনি আরও বলেন, বিভিন্ন স্তরের সিপিসি-র কমিটি ও সরকারকে, ভালো ও উন্নত শিক্ষক গড়ে তোলার ওপরও গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে, সমাজে শিক্ষককে সম্মান করা এবং শিক্ষাকে গুরুত্ব দেওয়ার একটি ইতিবাচক পরিবেশ তৈরি করতে হবে, যাতে শিক্ষা ক্ষেত্রে একটি শক্তিশালী দেশ গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালানো যায়।

সূত্র: শিশির, আলিম, আকাশ, চায়না মিডিয়া গ্রুপ ।



সংবাদটি পড়া হয়েছে : 82        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com