বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   আন্তর্জাতিক
নেপালের উদ্ধারকাজে চীনের স্যাটেলাইট তথ্য জোরালো ভূমিকা রাখছে: পররাষ্ট্রমন্ত্রী
  Date : 06-09-2026

আন্তর্জাতিক: ৬ সেপ্টেম্বর: ভয়াবহ ভূমিধসের পর চীনের পক্ষ থেকে শেয়ার করা স্যাটেলাইট ও অন্যান্য পর্যবেক্ষণ ডেটা নেপালের চলমান উদ্ধারকাজে জোরালো ভূমিকা রাখছে। একইসঙ্গে এই ডেটাগুলো কর্তৃপক্ষকে সম্ভাব্য পরবর্তী ঝুঁকিগুলো চিহ্নিত করতে এবং অতিরিক্ত ক্ষয়ক্ষতি রোধ করতে সহায়তা করছে বলে জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল।

সম্প্রতি বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বলেন, ভবিষ্যতের সম্ভাব্য বিপর্যয় সম্পর্কে আমাদের সতর্ক রাখতে চীন প্রায় রিয়েল-টাইম বা তাৎক্ষণিক তথ্য দিয়ে সহযোগিতা করছে।

দুর্যোগের পরপরই চীন বিভিন্ন স্তরে নেপালের প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছে উল্লেখ করে তিনি জানান, নেপালের প্রয়োজন অনুযায়ী ত্রাণসামগ্রী ও কারিগরি সহায়তার অনুরোধ করা হলে চীনা পক্ষ তাতে অত্যন্ত ইতিবাচক সাড়া দিয়েছে। এই সংকটময় মুহূর্তে চীন সরকারের দেওয়া অত্যন্ত সক্রিয় সমর্থনের জন্য নেপাল সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ ছাড়া বাণিজ্য বা পর্যটনের উদ্দেশ্যে চীনের সীমানায় থাকা শত শত নেপালি নাগরিককে চীনা কর্তৃপক্ষ নিরাপদে শনাক্ত করে উপযুক্ত আবাসন ও সেবার ব্যবস্থা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একইভাবে নেপালের সীমানায় থাকা ক্ষতিগ্রস্ত চীনা নাগরিকদের সহায়তা করতেও নেপাল প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও আশা প্রকাশ করেন, তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং অভিন্ন বাস্তুতন্ত্র রক্ষায় নেপাল ও চীন বিশ্ববাসীর কাছে যৌথভাবে জোরালো আহ্বান জানাবে। "হিমালয়ের বাস্তুতন্ত্রই আমাদের অভিন্ন ভবিষ্যৎ"—এই মন্তব্য করে এই ঐতিহ্য রক্ষায় আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করার ওপর জোর দেন তিনি।

সূত্র: শুভ, নাহার, সিজিটিএন ।



সংবাদটি পড়া হয়েছে : 186        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com